শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল রামুর ‘রশিদনগর সোশ্যাল এন্ড বিজনেস যুব সংগঠন’

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
0 0
যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল রামুর ‘রশিদনগর সোশ্যাল এন্ড বিজনেস যুব সংগঠন’
0
SHARES
403
VIEWS
Share on FacebookShare on Twitter

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কর্তৃক নিবন্ধন সনদ পেয়েছে রামুর ‘রশিদনগর সোশ্যাল এন্ড বিজনেস যুব সংগঠন’। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সমাজে উগ্রবাদ-সহিংসতা, বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে অনন্য ভূমিকা পালন করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। এছাড়া সংগঠনটি বিভিন্ন সামাজিক, ক্রীড়া কর্মকান্ড এবং সংগঠনের ১০০ জন সদস্যের নিয়মিত চাঁদার অর্থে শরিয়াহ ভিত্তিক পন্য বিক্রি করে এলাকার অসংখ্য বেকার যুবগোষ্ঠিকে স্বাভলম্বী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংগঠনের এমন প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধন সনদ প্রদান করেছে। মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সকালে সংগঠনের সদস্যদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন- রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার।
নিবন্ধন পেয়ে ‘রশিদনগর সোশ্যাল এন্ড বিজনেস যুব সংগঠন’ এর সভাপতি মোর্শেদ মাহবুব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন- সংগঠনের ১০০ জন সদস্য রয়েছেন। যারা প্রতিমাসে সমাজ সেবামূলক কর্মকান্ড এবং বিজনেস ফান্ডের জন্য পৃথক চাঁদা দিয়ে থাকেন। এরমধ্যে সেবামূলক খাতের অর্থে অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের অর্থ সহায়তা, বন্যার্তদের ত্রাণ বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, উগ্রবাদ সহিংসতা-বাল্য বিয়ে-মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এছাড়া বিজনেস ফান্ডের অর্থে ইজিবাইক, অটোরিক্সাসহ বিভিন্ন পন্য কিনে সহজ কিস্তির মাধ্যমে বা স্বল্প লাভে বিক্রি করে বেকার জনগোষ্ঠিকে কর্মসংস্থান পেতে সহায়তা করা হচ্ছে।
তারা আরও জানান- ইতিপূর্বে এলাকার একঝাঁক যুবক বেসরকারি সংস্থা ইপসার মাধ্যমে উগ্রবাদ-সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ পেয়ে সমাজকে আলোকিত করার প্রয়াসে এ সংগঠনের যাত্রা শুরু করে। এমনকি পরবর্তীতে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও নিবন্ধন পেতেও ইপসা তাদের সার্বিক সহায়তা দিয়েছে। এজন্য ইপসা কর্তৃপক্ষ নিবন্ধন ও সম্পদ আহরণ বিষয়ে তাদের প্রশিক্ষণও দিয়েছে। এজন্য তারা ইপসা’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজস্ব কার্যালয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘রশিদনগর সোশ্যাল এন্ড বিজনেস যুব সংগঠন’ কে নিবন্ধন দেয়ায় কক্সবাজার জেলা ও রামু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা আরও বলেন- আগামীতে এ সংগঠন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার বেকার জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া রশিদনগর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রুপান্তরেও সংগঠনের সদস্যরা চলমান কর্মকান্ড অব্যাহত রাখবে।

Previous Post

পেকুয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতকে ৫ দিনের রিমান্ড

Next Post

ঈদগাঁও উপজেলায় শেখ কামাল ক্রিকেটের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Next Post
ঈদগাঁও উপজেলায় শেখ কামাল ক্রিকেটের   সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ঈদগাঁও উপজেলায় শেখ কামাল ক্রিকেটের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB