শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে সুপারী চুরির অভিযোগে শিশুকে নির্যাতন ও গাড়ি চুরির মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
0 0
রামুতে সুপারী চুরির অভিযোগে শিশুকে নির্যাতন ও গাড়ি চুরির মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন
0
SHARES
339
VIEWS
Share on FacebookShare on Twitter

বাড়ি থেকে ডেকে এনে সুপারী চুরির অভিযোগে এতিম শিশুকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন চালিয়েছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। নির্যাতনের পর পুলিশ শিশুটিকে রামু থানায় ২ মাস পূর্বে দায়েরকৃত মোটর সাইকের চুরির একটি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

বর্বরোচিত এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায়। এ ঘটনায় জড়িত প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী। চুরির অপবাদে শিশুটিকে নির্যাতনকারিদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। শারীরিক নির্যাতন ছাড়াও শিশুটির গলায় সুপারী ঝুলিয়ে ও মাথার চুল কেটে দিয়ে এলাকায় ঘুরানো হয়।

নির্যাতনের শিকার মো. বাবুল (১৬) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ সিকদারপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে। শিশুটির মা আমিনা বেগমও সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।

মো. বাবুলের খালা রাহেলা বেগম জানান- সুপারী চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার ভাগিনা বাবুলকে হাতুড়ি, লাটি-সোটা দিয়ে পুরো শরীরে আঘাত করেছে। এমন অন্ডকোষসহ শরীরের ষ্পর্শকাতর অঙ্গগুলোতে আঘাত করা হয়েছে। আঘাতের ফলে বাবুলের প্রসাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে। দুই হাত তেতলে দেয়া হয়েছে।

শারীরিক নির্যাতন ও পুলিশী হয়রানির মো. বাবুলের মামা মুফিজুর রহমান জানিয়েছেন- বাবুল টমটম চালাতেন। গত শুক্রবার সকাল আটটায় বাবুলকে এলাকার রাকিব ও তানজিদ নামের দুই কিশোর তার টমটম গাড়িটি ভাড়া করে সুপারী নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাকিব, তানজিদ ও টমটম চালক বাবুলকে সুপারী চোর আখ্যায়িত করে তাড়া করেন- স্থানীয় মৃত জালাল আহমদের ছেলে জয়নাল, কবির আহমদের ছেলে কামাল, ইউসুফ জালালের ছেলে জহিরুল ইসলাম ও ওসমান গনির ছেলে মো. হানিফ।

এসময় রাকিব ও তানজিদ পালিয়ে গেলে টমটম চালক মো. বাবুলকে ধরে সুপারী চোর আখ্যা দিয়ে মারধর শুরু করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হকও ঘটনাস্থলে গিয়ে মো. বাবুলকে নির্যাতন চালান এবং মামলায় ফাঁসিয়ে দিতে পুলিশকে অবহিত করেন। ব্যাপক মারধরের ফলে মো. বাবুল ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে থাকেন। স্থানীয়রা এ দৃশ্য দেখলেও হামলাকারিরা প্রভাবশালী হওয়ায় কেউ ছবি তোলার সাহস পায়নি।

শিশু বাবুলকে নির্যাতনকারিরা পুলিশকে খবর দিলে রামু থানার উপ পরিদর্শক সুনয়ন বড়–য়া ও উপ পরিদর্শক অসীম ঘটনাস্থলে যান। এ দুজন পুলিশ কর্মকর্তা মো. বাবুলকে ঘটনাস্থল থেকে আটক করে রামু থানায় নিয়ে যান এবং পরে শিশুটিকে ২ মাস পূর্বে দায়েরকৃত একটি মোটর সাইকেল চুরির মামলায় জড়িত উল্লেখ করে মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়।

বাবুলের মামা আরও জানান- পুলিশ নেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে বাবুলের চিকিৎসা চালানো হয়। কিন্তু স্বজনদের দেখার সুযোগ দেয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে এ ঘটনায় অভিযুক্ত জয়নাল জানান- শুক্রবার ভোরে আমার বাগান থেকে সুপারী চুরি করার সময় পেশাদার চোর মো. বাবুল সহ ৩ জনকে স্থানীয় ছেলেরা তাড়া করে। এসময় সুপারী ভর্তি টমটম গাড়িযোগে পালিয়ে যাওয়ার সময় বাবুলকে হাতেনাতে ধরে ফেলে।

পরে বাবুলকে একটি দোকানে রেখে টমটম গাড়িতে আনতে গেলে স্থানীয় একাধিক ব্যক্তি বাবুলকে মারধর করে। পরে স্থানীয় মেম্বারের কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুলকে আটক করে নিয়ে যায়। তবে তাকে কোন মামলায় জড়নো হয়েছে কিনা তা তিনি জানেননা। এমনকি তিনি কোন মামলাও করেননি।

তিনি আরও জানান- বিগত নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধিতা করেছিলেন। নির্বাচনের জেরে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনী বিরোধের জেরে প্রতিদ্বন্ধি ব্যক্তিরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শিশুটিকে মামলায় জড়িয়ে হয়রানির বিষয়ে জানতে চাইলে রামু থানার উপ পরিদর্শক সুনয়ন বড়–য়া জানান- সুপারী চুরি নয়, মোটর সাইকেল চুরির ঘটনায় শিশুটিকে আটক করা হয়েছে।

তবে বিপরীতমুখি তথ্য দিয়েছেন ঘটনাস্থলে যাওয়ার অপর উপ পরিদর্শক অসীম। তিনি জানিয়েছেন- সুপারী চুরির অভিযোগেই জনতা বাবুলকে আটক করে পুলিশে দিয়েছিলো। কোন মামলা না থাকায় তাকে আগের মোটর সাইকেল চুরির একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন- তিনি নিজেই এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্দোষ হলে এতিম হলে ছেলেটিকে মামলা থেকে অব্যাহতি দেয়ারও উদ্যোগ নেবেন।

Previous Post

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামীর আর্থনাদ

Next Post

১৯ দিন ব্যাপী চুনতী সীরতুন্নবী (সা.) সফল করতে রামুতে প্রস্তুতি সভা

Next Post
১৯ দিন ব্যাপী চুনতী সীরতুন্নবী (সা.) সফল করতে রামুতে প্রস্তুতি সভা

১৯ দিন ব্যাপী চুনতী সীরতুন্নবী (সা.) সফল করতে রামুতে প্রস্তুতি সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB