শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় মৎস্য প্রকল্পে বিষ দিয়ে ৪০ লাখ টাকার মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
0 0
চকরিয়ায় মৎস্য প্রকল্পে বিষ দিয়ে ৪০ লাখ টাকার মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা
0
SHARES
351
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ইউনিয়নে সরকারি মালিকানাধীন একটি মিঠাপানির মৎস্য ঘেরে রাতের আঁধারে বিষ ঢেলে দিয়েছে দুবৃর্ত্তরা। এতে ঘেরটির প্রায় ৪০ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ঘের ইজারাদার একে ভুট্টো সিকদার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বদরখালী বাজারের পশ্চিমে সরকারি মালিকানাধীন বিআইডব্লিউটি নামক মিঠাপানির মৎস্য ঘেরে ঘটেছে এ নির্মম ঘটনা।

ঘেরটির ইজারাদার বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার বলেন, বদরখালী বাজারের পশ্চিমে সরকারি মালিকানাধীন বিআইডব্লিউটি নামক সাড়ে তিনকানি আয়তনের মিঠাপানির মৎস্য ঘেরটি তিনি চকরিয়া উপজেলা প্রশাসন থেকে লিজ নিয়ে মৎস্য চাষাবাদ করছেন।

তিনি বলেন, সাড়ে তিনমাস আগে (গত মে মাসের প্রথমদিকে) চার লাখ টাকা খরচ করে ঘেরটির চারিদিকে সংস্কার কাজ করে চাষ শুরু করি। তারপর ঘেরে তেলাপিয়া, পাঙ্গাশ, রুই কাতালাসহ বিভিন্ন জাতের প্রায় ১০ লাখ টাকার পোনা অবমুক্ত করেছি। ইতোমধ্যে ঘেরে ১৭ লাখ টাকার মাছের খাদ্য দিয়েছি। সবমিলিয়ে ৩৩ লাখ টাকার মতো আমার পুঁজি বিনিয়োগ হয়েছে এ মৎস্য ঘেরে।

ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের ইজারাদার একে ভুট্টো সিকদার বলেন, মাছগুলো বড় হওয়ায় ইতোমধ্যে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আগামী সপ্তাহে পুকুর থেকে মাছ তুলবো এমন আশায় ছিলাম। এরই মধ্যে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কে বা কারা ঘেরের পুকুরে বিষ ঢেলে দিয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় লোকজনের মুখে ঘটনাটি জানতে পেরে মৎস্য ঘেরে গিয়ে ঘেরের সব মাছ মরে গেছে। পানিতে ভেসে উঠেছে মরা মাছ।

এ ঘটনায় প্রায় ৩৫ লাখ থেকে ৪০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ইজারাদার একে ভুট্টো সিকদার। তিনি এব্যাপারে চকরিয়া থানায় এজাহার জমা দেবেন বলে জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বদরখালীতে সরকারি মালিকানাধীন মৎস্য ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িত চক্রের পরিচয় নিশ্চিত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

Next Post

চকরিয়ায় একমাস আগে চুরি হওয়া গরু উদ্ধার

Next Post
চকরিয়ায় একমাস আগে চুরি হওয়া গরু উদ্ধার

চকরিয়ায় একমাস আগে চুরি হওয়া গরু উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB