শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে ওসমান সরওয়ার চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
রোববার, ২৭ আগস্ট ২০২৩
0 0
রামুতে ওসমান সরওয়ার চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত
0
SHARES
332
VIEWS
Share on FacebookShare on Twitter

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১৩ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রামুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাকভাঙ্গা বাংলাদেশ এর এরিয়া অফিসের উদ্যোগে রবিবার (২৭ আগষ্ট) কাউয়ারখোপ মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন- মৈষকুম মোহাম্মদীয়া দারুল হেদায়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আরিফ উল্লাহ, মাওলানা আবুল কাশেম, জামে মসজিদের খতীব মাওলানা নজীব উদ্দিন।

এতে স্মৃতিচারণ করেন- ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খাঁন, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুস শুক্কুর, সহ সভাপতি সুলতান আহমদ, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, ছালেহা আকতার, আবদুল হামিদ, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারি শিক্ষক রাবেয়া আকতার, সালমা আকতার, শিউলী রানী, জুর্মি বড়–য়া, সালমা আকতার (জুনিয়র) প্রমূখ। এতে ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়এবং মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন- বহুগুণে গুণান্বিত মানুষ ছিলেন অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী। মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য ওসমান সরওয়ার আলম চৌধুরী সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন রাজনীতির শিক্ষক। যে কারণে রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষার প্রসার, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির সাথেও নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি।

তাঁর মতো নেতা পাওয়া সবার জন্য সৌভাগ্যের। ওসমান সরওয়ার আলম চৌধুরীর জীবনের প্রতিটি কর্ম শিক্ষণীয়। কাজের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Previous Post

চকরিয়ায় লেগুনার সাথে ট্রাকের সংর্ঘষে স্বর্ণ দোকানদার নিহত

Next Post

সাংবাদিক শফিউল আলমের ইন্তেকালে রামু প্রেস ক্লাবের শোক

Next Post
সাংবাদিক শফিউল আলমের ইন্তেকালে রামু প্রেস ক্লাবের শোক

সাংবাদিক শফিউল আলমের ইন্তেকালে রামু প্রেস ক্লাবের শোক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB