কক্সবাজারের চকরিয়ায় গোয়াল ঘর থেকে গরু নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। কিন্তু জনতার ধাওয়া খেয়ে ফেলে গেছে দেশীয় তৈরি লম্বা বন্দুক ও কিরিচ।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।
গরু চুরি আর অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন-বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম.জাহাঙ্গীর আলম।
তিনি বলেন,গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বি এম চর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছড়াপাড়া ফকির মোহাম্মদ ও আবুল হাসেম এর বসতবাড়ির আঙ্গিনার গোয়াল ঘর থেকে চোরেরা গরু চুরি করে গাড়ীতে উঠায়।
এসময় গরুর মালিকেরা টের পেলে,চোর ধরার জন্য তারা চিল্লাচিল্লি শুরু করে। গৃহস্তের শোর চিৎকরে স্হানীয় লোকজন এগিয়ে আসে। তখন চোরেরা ধরা পড়ার ভয়ে তাড়াহুড়ো করে গাড়ীতে উঠে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা একটি লম্বা বন্দুক ও একটি কিরিচ ফেলে যায়।
পরে বিষয়টি চকরিয়া থানার ওসি কে অবগত করালে ওসি পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ জাবেদ মাহমুদ বলেন- গরু চুরির খবর পেয়ে,ঘটনাস্থলে পুলিশ পাঠালে তারা ১টি বন্দুক আর ১টি কিরিচ উদ্ধার করেন।







