কক্সবাজারের পেকুয়ায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন গায়েবানা জানাযার নামাযের নামে বিনা উসকানীতে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ঘটনায় জড়িত আছে কিন্তু আসামী হয় নাই তাদেরকে আইনের আওতায় আনতে ও টইটংয়ের গুদিকাটায় পরকিয়ার দ্বন্ধ নিয়ে যুবক মালেক মাঝি হত্যা মামলায় আসামী হওয়া নিরহ লোকদের অব্যাহতি দেয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার উপর গুরুত্বারোপ করেন। কিশোর গ্যাং ও শিক্ষার্থীরা চলাচলের সময় ইভটিজারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আহবান। সনাতন ধর্মালম্বীদের আসন্ন দূর্গাপূজার চলাকালীন সময় নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে নজর রাখার আহবান জানান।
সভায় বক্তারা আরো বলেন, পেকুয়া বাজার ও চৌমহনীর যানজটমুক্ত করতে অভিযান দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানান।
জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, মালেক মাঝি হত্যা মামলায় মিথ্যাভাবে যারা আসামী হয়েছে তাদের বাদ দেয়ার ব্যপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার পরানর্শ দেন পেকুয়া থানা পুলিশকে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, বক্তব্য দেন পেকুয়া থানার ওসি’র প্রতিনিধি মফিজুল ইসলাম,জেলা আওয়ামী লীগ সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী,উজানটিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান ওসমান গনি,বারবাকিয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য মোঃ বেলাল, উপকূলীয় বিট কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার সাইফুন্নাহার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, সাংবাদিক জালাল উদ্দিন, বি এম আই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, পেকুয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগনেতা ওয়াহিদুর রহমান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা আবু বক্কর, দৈনিক প্রথম আলোর চকরিয়া-পেকুয়ার প্রতিনিধি এস এম হানিফ, উপজেলা ফায়ার সার্ভিস বিট কর্মকর্তা সালাহ উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জাকের হোসেন প্রমূখ।







