শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার থেকে দুইশো কোটি টাকার ইলিশ গেল সারাদেশে

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
0 0
কক্সবাজার থেকে দুইশো কোটি টাকার ইলিশ গেল সারাদেশে
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন টার্গেট মাথায় রেখে ইলিশ আহরণে সাগরে ছুটছেন জেলেরা। কক্সবাজারের প্রায় ৬ হাজার ট্রলারের ১ লাখ ৩০ হাজার জেলে মাছ ধরতে সাগরে অবস্থান করছে। গত ৭ দিনে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ২৫০০ মেট্রিক টন ইলিশ সরবরাহ করা হয়েছে। এই আড়াই হাজার মেট্রিক টন ইলিশের আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

কক্সবাজার উপকূলের অদূরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁক ঝাঁকে ইলিশ। কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়াসহ জেলার বিভিন্ন মৎস্যকেন্দ্র থেকে দৈনিক ৩০০ মেট্রিক টন ইলিশ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে।

রোববার সকালে শহরের বাঁকখালী নদীর ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, গভীর সাগর থেকে ইলিশ নিয়ে ফিরেছে ৪০টি ট্রলার। প্রতিটি ট্রলারে গড়ে ৫০০ থেকে ৩ হাজার কেজি ইলিশ ধরা পড়েছে। ইলিশের সঙ্গে রূপচাঁদা, লাক্ষা, কোরাল, গুইজ্যা, চাপা, মাইট্যা, কামিলা, পোপা মাছও ধরা পড়েছে প্রচুর। ছোট ডিঙিনৌকায় ভরে ট্রলারের মাছ পাশের মৎস্য অবতরণ কেন্দ্রে এনে চলছে বেচাবিক্রি।

জেলা মৎস্য বিভাগ সুত্রে জানা গেছে , গত সাত দিনে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ২৫০০ মেট্রিক টন ইলিশ সরবরাহ করা হয়েছে। ফিশারিঘাটের পাইকারি বাজার ছাড়াও জেলার বিভিন্ন মৎস্যকেন্দ্র থেকে দৈনিক ৩০০ মেট্রিক টন ইলিশ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এর আগে গত বছর কক্সবাজারে ইলিশ আহরণ হয়েছিল ৪০ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন টার্গেট রয়েছে।

কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকার আব্দুল মাবুদের মালিকানাধীন একটি ট্রলারে ধরা পড়েছে ১০ মেট্টিক টন ইলিশ । রোববার (২০ আগষ্ট) দুপুরে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটের মৎস্য অবতরণকেন্দ্রে ইলিশগুলো বিক্রি করেন ৮০ লাখ টাকায়।

ট্রলারের জেলে ফরিদ আলম বলেন, গত সাতদিন আগে একটি ট্রলার নিয়ে আমরা ১৯ জন জেলে সাগরে মাছ ধরতে যাই। উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে
ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। মাছগুলোর ওজন ১০ মেট্টিক টনের বেশি। যা ফিশারিঘাটে এনে বিক্রি করে ৮০ লাখ টাকা পাওয়া যায় । সোমবার রাতে আমরা আবারও ইলিশ আহরণে সাগরে যাত্রা করবো।

জেলে আজিজুল হক মালিকানাধীন একটি ট্রলার ইলিশ বিক্রি করে পেয়েছেন ৫৫ লাখ টাকা। রবিবার সকালে ফিশারিঘাটে পাইকারি দামে ঢাকার একজন বড় ব্যবসায়ীকে মাছগুলো বিক্রি করেন।

এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারের মালিক জসিম উদ্দিন বলেন, গত চারদিন আগে সাগরে মাছ শিকারে গিয়ে ৪০ লাখ টাকার মাছ পেয়েছি। মাছের অধিকাংশই হচ্ছে ইলিশ।

রোববার ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, বেচাবিক্রির জন্য তোলা অধিকাংশ ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কেজি। বেচাবিক্রিও হচ্ছে উচ্চ দামে। বাজারে ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতিটি ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ থেকে ৭০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ৫৫০-৬০০ টাকায়।

ফিশারি ঘাট মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন বলেন, কক্সবাজার থেকে ট্রাকে প্রতি কেজি ইলিশ ঢাকার বাজারে পৌঁছাতে পরিবহন ও প্যাকেজিং খরচ যাচ্ছে ৫০-৬০ টাকা। এ কারণে ঢাকায় প্রতি কেজি ইলিশের বিপরীতে ১০-২০ টাকার বেশি লাভ করা যাচ্ছে না। কক্সবাজারে আগামী কয়েক দিন ইলিশে ভরপুর থাকবে । তখন ঢাকার বাজারে ইলিশের দাম কমে আসবে।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিন ৫০০ থেকে ২ হাজার ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে জেলেরা । পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১০ আগস্ট থেকে জেলেরা ট্রলার নিয়ে সাগরে নামতে শুরু করেছিলেন।এখন জেলার ছয় হাজার ট্রলার ইলিশ ধরতে সাগরে নেমে গেছে। এভাবে ইলিশ আহরণ বেড়ে গেলে ১ লাখ ৩০ হাজার জেলে-শ্রমিকের অভাবও দূর হয়ে যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান , ফিশারিঘাটে পাইকারি ইলিশ বিক্রির বাজারসহ টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলে দৈনিক ৫০০ মেট্রিক টন সামুদ্রিক মাছ আহরণ করা হচ্ছে। এর মধ্যে ৩০০ মেট্রিক টন ইলিশ। আহরিত ইলিশের মধ্যে ৬০ ভাগের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি। ৩০ শতাংশের ওজন ১ থেকে দেড় কেজি। বাকিগুলো দেড় থেকে দুই কেজি হয়ে থাকে। বিভিন্ন সময় সাগরে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে এখন সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। গত এক সপ্তাহে কক্সবাজার থেকে প্রায় দুইশো কোটি টাকার ইলিশ সারাদেশে সরবরাহ করা হয়েছে।

Previous Post

বিএনপি থাকলে ঘৃণা ও সাংঘর্ষিক রাজনীতি যাবে না: তথ্যমন্ত্রী

Next Post

চকরিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

Next Post
চকরিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

চকরিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB