শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

তামিমের ফেরা নিয়ে আশাবাদি নির্বাচক বাশার

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
রোববার, ২০ আগস্ট ২০২৩
0 0
তামিমের ফেরা নিয়ে আশাবাদি নির্বাচক বাশার
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্বাচক হাবিবুল বাশার সুমন আজ স্পস্ট করে জানিয়ে দিয়েছেন, অভিজ্ঞতা এবং পারফরমেন্স বিবেচনায় ভারতের মাটিতে আগামী বিশ্বকাপের আগে তামিম ইকবালকে ফিট দেখতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল।

বিশ্বকাপ দলে তামিমকে চাইলেও অন্য দিকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নির্বাচকদের কোন পরিকল্পনা নেই বলেও জানান সুমন।

আসন্ন এশিয়া কাপের দলে নেই বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা খেলোয়াড় তামিম ও মাহমুদুল্লাহ। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম।

অন্যদিকে,ব্যাটিংয়ে ধার কমে যাওয়ার পাশাপাশি ফিল্ডিং নড়বড়ে হওয়ায় এখন আর মাহমুদুল্লাহকে নিয়ে ভাবছেন না নির্বাচকরা।

তামিমকে নিয়ে সুমন বলেন, ‘সে কঠোর পরিশ্রম করছে ও অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। আমি আত্মবিশ্বাসী, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজেই তাকে আমরা পাবো। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। আমাদের বিশ্বকাপ পরিকল্পনার ক্ষেত্রে তামিমের অভিজ্ঞতা, পারফরমেন্স খুবই দরকার।’

তামিমের মতো মাহমুদুল্লাহরও অভিজ্ঞতা বিষয়টি মনে করিয়ে দিলে নীরব থাকেন হাবিবুল। তিনি বলেন, ‘আমি মনে করি প্রশ্নটি আগেও অনেকবার করা হয়েছে। এই বিষয়টি পরিস্কার করা হয়েছে। এশিয়া কাপের জন্য আমাদের এখন যে দলটি আছে তা নিয়ে চিন্তা করা এবং তাদের নিয়ে আমাদের পরিকল্পনা করাই ভালো।’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় আয়ারল্যান্ড সিরিজের আগে বিশ্রামের নামে বাদ পড়েন মাহমুদুল্লাহ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও দলে ছিলেন না মাহমুদুল্লাহ। তার পরিবর্তে দলে দলে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় ভালো পারফরমেন্স করেছেন। এজন্য তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

মাহমুদুল্লাহ’র পজিশনে খেলছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ভালো পারফরমেন্সই করেছেন তিনি। হৃদয় ও মুশফিক ভলো করায় মাহমুদুল্লাহর ফেরাটা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, একজন ওপেনার হিসাবে বিবেচনা করা হচ্ছে তামিমকে। কিন্তু টিম ম্যানেজমেন্ট তার বিকল্প পায় না।

কিন্তু মাহমুদুল্লাহকে এখনই পুরোপুরি বাদ দেননি হাবিবুল। এখনও ফেরার সুযোগ আছে তার।
তামিম ও মাহমুদুল্লাহসহ আট ক্রিকেটারকে নিয়ে স্পেশাল ক্যাম্প করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের কথা বিবেচনা করে ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত করতেই এই ক্যাম্পের পরিকল্পনা বোর্ডের। আগামীকাল রবিবার থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে।

সুমন বলেন, ‘বিশ্বকাপের বাকি দুই মাস। এই সময় অনেকেরই ইনজুরি নিয়ে উদ্বেগ থাকতে পারে। সবকিছু মাথায় রেখে, আমাদের ৩০-৩২ জন খেলোয়াড়ের একটি পুল আছে এবং সকলেই অনুশীলনের জন্য সেখানে আছে। যদি প্রয়োজন হয়, আমি বলতে চাচ্ছি যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, আমরা নিশ্চিত করতে চাই আমাদের ব্যাক-আপ আছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের এখন কোন ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেটও খেলছে না। এই সময়ে সবাইকেই অনুশীলনে রাখা জরুরি। আসলে এটাই পরিকল্পনা।’
তামিম-মাহমুদুল্লাহর পাশাপাশি ক্যাম্পে থাকছেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান ও জাকির হাসান।
অনুশীলন শুরু করলেও এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর প্রস্তুতি বন্ধ করেছেন মাহমুদুল্লাহ।

Previous Post

ক্ষমতার জন্য বিশ্বের কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি : তথ্যমন্ত্রী

Next Post

গাজীপুরের বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা

Next Post
গাজীপুরের বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা

গাজীপুরের বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB