কক্সবাজারের পেকুয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।
শুক্রবার ( ১১ আগষ্ট) বেলা ১২ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার পরিচালনায় বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃএনামুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি, কক্সবাজার ১ আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম, কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আব্দু ওয়াদুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, আরএমও ডাঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত সাইফুদ্দিন খালেদ, সহ সভাপতি নজরুল ইসলাম সিকদার বাবুল, সাধারণ সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সম্পাদক মুফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদ চৌধুরী, শীলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, বীরমুক্তিযুদ্ধা এড.কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ, প্রকল্প কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশলী জয় প্রকাশ চাকমা, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রো, কৃষি অফিসার তপন কুমার, পশু প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান,সিপিপি টিম লিডার আবুল শামা শামীম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃএনামুর রহমান এমপি বলেন,বিএনপি নির্বাচনে যেতে চায়না। তারা অবৈধ পন্থায় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে চায়।
তিনি বলেন, পেকুয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর প্রধানমন্ত্রী আমার কাজ থেকে নিয়েছেন। সব কিছু অবগত করার পর প্রধানমন্ত্রী বলেছেন, যাও পেকুয়ার অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও, তাদের যতদিনের খাবার লাগে দাও, বলে দাও তাদের জন্য আমার দরজা খোলা রয়েছে।
ওই সময় মন্ত্রীকে উদ্দেশ্য করে পেকুয়া উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম পেকুয়া সদরে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবী জানালে, জবাবে মন্ত্রী বলেন, কক্সবাজারে ডেল্টা প্ল্যান অনুযায়ী উন্নয়ন হচ্ছে। দ্রুততার সময়ে পানি মন্ত্রণালয়কে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানানো হয়ে। ইনশাল্লাহ তা দ্রুত বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, এ বন্যায় পেকুয়ায় ৬ জনের প্রাণহানি হওয়ায় আমরা দুঃখপ্রকাশ করছি। বড় বড় দূর্যোগেও এত প্রাণহানী হয়না। যা থেকে বুঝতে হবে পেকুয়ার মানুষ ভয়াবহ কষ্টের মধ্যে আছে। মনে রাখবেন, সরকার সবসময় জনগণের পাশে আছে। আমাদের প্রচুর খাদ্য মজুদ আছে, চিন্তার কোন কারণ নেই।
শেখ হাসিনা বলছেন জনগণকে দুই হাত খুলে ত্রাণ দিবেন। প্রধানমন্ত্রী আরো বলেছেন, সরকার সবসময় জনগণের পাশে আছে। প্রচুর খাদ্য মজুদ আছে, চিন্তার কোন কারণ নেই। তিনি আরো বলেন, বর্তমানে প্রদত্ত ত্রাণে রয়েছে ১০ কেজি চাল,মশুর ডাল ১ কেজি, আয়োডিন লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, হলুদগুড়া দুই শত গ্রাম, মরিচগুড়া ১ শত গ্রাম, ধন্যাগুড়া ১ শত গ্রাম।
শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রাণহানি হওয়া পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন। তিনি পেকুয়ার বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে টিনসহ নানা সহায়তা প্রদান করতে জেলা প্রশাসক ও ইউএনওকে নিদেশ দেন।







