কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪০হাজার ইয়াবাসহ ৪জন মাদক কারবারীকে আটক করেছে। এই ঘটনায় ১জনকে পলাতক আসামী করা হয়েছে।
শনিবার বিকেলে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বলেন, কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ-সাবরাং বাজারগামী পাঁকা শীলবুনিয়া পাড়া রাস্তায় উপর অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন মাদক কারবারি পালানোর চেষ্টা করেন।পরে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। অভিযানের সময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যান। এরপর তাদের দেহ এবং সঙ্গে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞেসাবাদে আটকরা জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকসহ অবৈধ ভাবে মাদক মজুদ করতো বলে স্বীকার করেন।
আটকরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়ার শামসুল আলমের পুত্র সৈয়দ আলম (৩৩), শীলবনিয়া পাড়ার মৃত নজির আহমদের পুত্র সৈয়দ আহম্মদ (৩৪), নাজির পাড়া এলাকার নুর ইসলামের পুত্র নূরে আলম (৩২) এবং মোঃ ইসহাকের পুত্র মোঃ ইসমাইল (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।







