চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স-মিল সংলগ্ন স্টেশনের পাশ থেকে শনিবার (২৯ জুলাই) সকালে মিজবাহ উদ্দিন প্রকাশ রিজভী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিজভীর বাড়ি চকরিয়ার কাকারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাইজ কাকারায়।
সে ওই এলাকার মো: নুরুল আমিনের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক।







