প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ্ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।
২০১৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনিই প্রথম একজন প্রফেসর হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন।
এর পূর্বে প্রফেসর বিল্লাহ্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন।
তিনি কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের নির্বাচিত ডিন (১৯৯৮-২০০০, ২০০৭-২০০৯) নির্বাচিত সিন্ডিকেট সদস্য (২০০৪-২০০৬) ছিলেন।
এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর বিল্লাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি একজন বহুমাত্রিক লেখক ও অনুবাদক।
হরিশংকর জলদাস ও মঈনুল আহসান সাহেবের উপন্যাস তিনি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। বাংলাদেশের থিয়েটার আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হলেন প্রফেসর মোস্তাইন বিল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও নাট্যকলা বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন।
তিনি বেসকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রামের ডিন ও প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর বিল্লাহ্ বহুসংখ্যক গবেষণা প্রবন্ধ লিখেছেন এবং মননশীল সাহিত্য সাময়িকীর একজন নিয়মিত লেখক।







