শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক জিকু চকরিয়ায় সংবর্ধিত

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ২৪ জুলাই ২০২৩
0 0
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক  জিকু চকরিয়ায় সংবর্ধিত
0
SHARES
339
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আনিসুর রহমান জিকুকে নিজ জন্মভূমিতে বর্ণিল সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার ২৪ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং উপজেলার সবশ্রেণী পেশার নাগরিকরা অংশ নেন।

দক্ষিণ এশিয়ার নির্বাচিত সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু কক্সবাজারেরর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন।

সম্প্রতি অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপ -২০২৩ এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আনিসুর রহমান জিকু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু।

চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সভাপতি পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শওকত হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহিদ উদ্দিন ইবনু। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।

একইভাবে আগেরদিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্থানীয় ডুলাহাজারা ক্রীড়া সংস্থার আয়োজনে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া ) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলম প্রমুখ।

Previous Post

লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

Next Post

বিতর্কে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে কক্সবাজার মডেল হাইস্কুল

Next Post
বিতর্কে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে কক্সবাজার মডেল হাইস্কুল

বিতর্কে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে কক্সবাজার মডেল হাইস্কুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB