শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে দুই অপহৃত উদ্ধার, আটক -২

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২৩ জুলাই ২০২৩
0 0
টেকনাফে দুই অপহৃত উদ্ধার, আটক -২
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তথ্য দেওয়ার তিন ঘণ্টার মধ্যে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে এক এনজিও কর্মীসহ অপহৃত দুইজনকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে তাদের অপহরণে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটক দু’জন হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা মো. সেলিম ওরফে সেলিম ও একই ক্যাম্পের মো. জসিম উদ্দিন (১৯)।

তাদের কবল থেকে উদ্ধার পাওয়া দু’জন হলেন- নয়াপাড়া গ্রামের বাসিন্দা এনজিওর কর্মী মো. হাছান (৫৫) ও রোহিঙ্গা মো. সাইফুল ইসলাম (১৯)। শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়।

শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, ৯৯৯-এ থেকে ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন ছনখোলা নামক পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান শুরু করি।

তিন ঘণ্টার এ অভিযানে নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই কিলোমিটার ভেতরে পাহাড়ি ডাকাতদের আস্তানা থেকে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। পরে ডাকাতদলের আস্তানায় তল্লাশি চালিয়ে পালানোর চেষ্টাকালে দুইজন অপহরণকারীকে আটক করা হয়।

ওসি বলেন, ‘আটক দু’জনের কাছ থেকে ২টি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ ডাকাতের আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসার তৈরি জালের গুলতি (গুটি) এবং কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা প্রক্রিয়াধীন।

আসামিরা সংঘবদ্ধ ডাকাত-অপহরণকারী চক্রের সদস্য। তাদের সঙ্গীদের শিগগিরই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

Previous Post

উখিয়ার মধুরছড়া গহীন পাহাড় থেকে লাশ উদ্ধার

Next Post

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর

Next Post
শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB