শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় মানসিক প্রতিবন্ধি নারীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-৩

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
রোববার, ১৬ জুলাই ২০২৩
0 0
0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি টিম। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় র‌্যাবের গণমাধ্যম শাখা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৫০), মো. আরিফ ওরফে পুতিয়া (৪০) ও আবু তাহেরের স্ত্রী ডলি আকতার (৩০)।

র‌্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তুচ্ছ ঘটনার জের ধরে গত ১১ জুলাই সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় ইসমত আরা বেগম নামের একজন মানসিক প্রতিবন্ধী নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়।

একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে ইসমত আরার শরীরের বিভিন্ন অংশের মাংস তুলে ফেলে নির্যাতনকারীরা। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে মহাসড়কের ওপর ছুঁড়ে ফেলে দেয়া হয়।
সেখান থেকে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার নির্যাতনের শিকার ইসমত আরার বোন জিন্নাত আরা বাদি হয়ে চকরিয়া থানায় চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার ধারায় একটি মামলা করেন।

র‌্যাবের উপপরিচালক আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে র‌্যাব নির্যাতনকারীদের ধরতে অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে শনিবার রাতে চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে এজাহারনামীয় চারজনের মধ্যে তিনজজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে নির্যাতনের কথা স্বীকার করেছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল জব্বার বলেন, মানসিক প্রতিবন্ধি নারী ইসমত আরাকে হত্যা চেষ্টা মামলার তিনজন আসামিকে গ্রেপ্তারের পর চকরিয়া থানায় হস্তন্তর করেছে র‌্যাব। গতকাল রোববার বিকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Previous Post

পার্বত্য অঞ্চলের কৃষি যুগান্তকারী বিপ্লব ঘটাবে- বীর বাহাদুর উশৈসিং এমপি

Next Post

রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সংগীত শিল্পী আবুল কাসেমের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ

Next Post
রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সংগীত শিল্পী আবুল কাসেমের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ

রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সংগীত শিল্পী আবুল কাসেমের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB