শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির এসআরকে জবাই করে হত্যা, আটক ১

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
রোববার, ১৬ জুলাই ২০২৩
0 0
চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির এসআরকে জবাই করে হত্যা, আটক ১
0
SHARES
646
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মাঠে এরশাদ আলী (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার রাত আনুমানিক দশটার দিকে হাসপাতাল মাঠের মসজিদের পাশে ঘটেছে এ ঘটনা।

নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি ওষুধ কোম্পানি হেল্থ কেয়ারের এসআর হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে আশিক বিল্লাহ (৩৪) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ঘটনার পর আশিক বিল্লাহ ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে আটক হয়েছেন।

আটককৃত আশিক বিল্লাহ ওষুধ কোম্পানি হেল্থ কেয়ার এর চকরিয়া ডিপোর এমআর।

ঘটনার সময় হাসপাতাল মাঠের মসজিদে এশার নামাজ পড়ছিলেন বেশ কয়েকজন মুসল্লী। জানতে চাইলে তারা বলেন, শনিবার রাত আনুমানিক দশটার দিকে মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে ঘাসের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে একজন চিৎকার দেন। এসময় মুসল্লীরা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান এক যুবকের নিথর দেহ সেখানে পড়ে আছে।

পরে মুসল্লীসহ আশপাশের লোকজন জড়ো হচ্ছে দেখে চিৎকার দেওয়া যুবক ঘটনাস্থলের পাশে ফেলে যাওয়া তার মোটর সাইকেল নিয়ে চম্পট দিতে চেষ্টা করে।

প্রত্যক্ষর্দশীরা জানান, মোটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করা যুবকের গতিবিধি উপস্থিত সকলের কাছে সন্দেহজনক হওয়ায় তাকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষর্দশী লোকজন জানান, ধারণা করা হচ্ছে, ঘটনার সময় আটককৃত ওষুধ কোম্পানির এমআর আশিক বিল্লাহসহ ৩/৪জনের একটি চক্র হত্যাকান্ডে অংশ নেন।

ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে উল্টো চিৎকার চেচামেচি দিয়ে ঘাতক আশিক বিল্লাহ ধরা পড়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো আবদুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

কক্সবাজার থেকে সিআইডি পুলিশের ক্রাইম সিন টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে হেল্থ কেয়ার নামের ওষুধ কোম্পানির এমআরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Previous Post

চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী নারীকে বিবস্ত্র করে মারধর, মামলা

Next Post

চকরিয়ায় নারী উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Next Post
চকরিয়ায় নারী উদ্যোক্তাদের মাসব্যাপী  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চকরিয়ায় নারী উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB