কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন আহমেদ সিআইপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
১৫ জুলাই শনিবার বিকাল চারটায় পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি সালাহ উদ্দিন আহমদ সিআইপি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। মগনামায় বানৌজা শেখ হাসিনা নৌ-ঘাটি ও বরইতলী-পেকুয়া সড়কের উন্নয়নের কাজ এখন দৃশ্যমান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকের বিজয় সু-নিশ্চিত করার আহ্বান জানান।
এরআগে সালাহউদ্দিন সিআইপি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সাধারণ মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ সিআইপিকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন সাধারণ মানুষ।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আজমগীর আজমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ ক ম গিয়াস উদ্দিন, স্বৈরচার বিরোধী আন্দোলনের ছাত্নের নেতা সরওয়ার আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, সাংবাদিক জহিরুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আবদুল জলিল, আলমগীর কবির রাজু, সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, আবছার উদ্দিন মাহমুদ, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন বাদশা সহ অসংখ্য নেতাকর্মী।







