‘কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিনিধিরা আসেননি’সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সফরে আসেননি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা কোনো দলকে উৎসাহিত করছেন না বলেও জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ কথা জানান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো প্রসঙ্গ আসেনি, কোনো আলোচনাই হয়নি। তারা এতটুকু বলেছেন যে, তারা কোনো পার্টিকে উৎসাহিত করার জন্য এখানে আসেননি। তারা কোনো দলকে সাপোর্ট করেন না।
তিনি বলেন, ‘বাংলাদেশে যাতে একটি অবাধ সুষ্ঠু, সহিংসতামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়- এর বাইরে তারা কিছুই চান না। তারা বারবার বলে গেছেন কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করার জন্য এখানে আসেননি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে সেটি তারা আমাদের জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধির পথে নিয়ে গেছেন, এসব নিয়ে তারা সন্তুষ্ট, সেটা তারা আমাদের কাছে বলে গেছেন। আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বাংলাদেশ যে অবস্থায় আছে সে অবস্থায় তারা খুশি।
আসাদুজ্জামান খান বলেন, তাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী সমস্যার কত দ্রুত সমাধান হবে সেটা নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে মানবপাচারকারীরা যে খেলা করছে-
Q তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
র্যাব নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, র্যাব নিয়ে কোনো আলোচনা হয়নি।







