স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
সভায় শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত করণ,সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভাও বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ,তাপ্তি চাকমা,টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন,জেলা ক্যালচারাল অফিসার সুদিপ্তা চক্রবর্তী, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সারওয়ার সালাম সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে প্রধান উপস্তিত ছিলেন।







