শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ইউনিয়ন পরিষদ নির্বাচন: কক্সবাজারে নৌকা ৬, স্বতন্ত্র ৬, স্থগিত ২

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
0 0
ইউনিয়ন পরিষদ নির্বাচন: কক্সবাজারে নৌকা ৬, স্বতন্ত্র ৬, স্থগিত ২
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের ৪ টি উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৬ জন এবং স্বতন্ত্র ৬ জন বিজয়ী হয়েছেন। এছাড়া দুই উপজেলার দুটি ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোট গ্রহন করা সম্ভব না হওয়ায় নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এরমধ্যে পেকুয়া উপজেলা টৈট্যংয়ে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ও কৈয়ারবিল, মহেশখালির কুতুবজুম ও মাতারবাড়ি এবং টেকনাফের হ্নীলাতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। এছাড়া কুতুবদিয়ার লেমশখালি, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং, মহেশখালির মাতারবাড়ি, টেকনাফের সদর, সাবরাং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাছাড়া ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ১ টি কেন্দ্রের ভোট গ্রহন সম্পন্ন না হওয়ায় এবং টেকনাফের হোয়াইক্যং ইউপি দুটি কেন্দ্রের ভোট গ্রহন সম্পন্ন না হওয়ার সেখানে ফলাফল ঘোষনা করা হয়নি।

মঙ্গলবার বেলা ১২ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসাইন ওই ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল মতে, পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮,২৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩, ৯৭৫ ভোট। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে মোহাম্মদ

জাহাঙ্গীর সিকদার (নৌকা) ৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ফিরোজ খাঁন চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ২২০ ভোট। কৈয়ারবিল ইউনিয়নে মোহাম্মদ আজমগীর মাতবর ( নৌকা) ১ হাজার ৮৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জালাল আহমদ (মটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ৭৭৪ ভোট। লেমশীখালী ইউনিয়নে মো: আকতার হোছাইন (চশমা) ৪ হাজার ৩৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী রেজাউল করিম (নৌকা) ৪ হাজার ৪২ ভোট। দক্ষিণ ধুরুং ইউনিয়নে আলাউদ্দিন আল আজাদ (চশমা) ৩ হাজার ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছৈয়দ আহমদ চৌধুরী (ঘোড়া ) পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট। উত্তর ধুরুং ইউনিয়নে আব্দুল হালিম সিকদার (আনারস) ৬ হাজার ৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সিরাজউদ্দৌলাহ (মটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ১৭২ ভোট। বড়ঘোপ ইউনিয়নে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

টেকনাফের ৪টি ইউনিয়নের মধ্যে ৩ টির ফলাফল ঘোষনা করেছে জেলা নির্বাচন কমিশন। এতে

সাবরাং ইউনিয়নে নুর হোসেন ( আনারস ) নিয়ে ১৪৭৪৬ ভোট পেয়ে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনা আলী নৌকা প্রতীকে ৯৮৭১ ভোট পেয়েছেন। টেকনাফ সদর ইউনিয়নে জিয়াউর রহমান জিহাদ মোটর সাইকেল প্রতীক নিয়ে ৯হাজার ৪শ ৬৮ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া ৭হাজার ৯শ ৫২ ভোটে পেয়েছেন।

হ্নীলা ইউনিয়নে নৌকার প্রার্থী রাশেদ মাহমুদ আলী ১০২৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী হোছাইন শোভন পেয়েছেন ৭হাজার ২শ ৭৩ ভোট।

হোয়াইক্যং ইউনিয়নে উনচিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লম্বাবিল এমদাদিয়া মাদ্রাসাভোট কেন্দ্র নির্বাচন স্থগিত হওয়ায় এই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

এদিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ কামাল ৭৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন চশমা প্রতীকে পেয়েছেন ৬০৭৭ ভোট।

হোয়ানক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর কাসেম পাতা প্রতীক ৬০৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী অপর বিদ্রোহী প্রার্থী ওয়াজেদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৮৯৯ ভোট।

মাতারবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম আবু হায়দার নৌকা প্রতীক ৬০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী বিদ্রোহী প্রার্থী এনামুল হক রুহুল টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫৭৮৯ ভোট।

Previous Post

সেই তিমি দুটির কংকাল নিয়ে কক্সবাজারে প্রদর্শনী কেন্দ্র করতে চায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

Next Post

সেন্টমার্টিনের ভাঙা জেটি দ্রুত সংস্কার চান পর্যটন ব্যবসায়ীরা

Next Post
সেন্টমার্টিনের ভাঙা জেটি দ্রুত সংস্কার চান পর্যটন ব্যবসায়ীরা

সেন্টমার্টিনের ভাঙা জেটি দ্রুত সংস্কার চান পর্যটন ব্যবসায়ীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB