কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসেরদিঘি এলাকা থেকে ৫টি চোরাই গরুসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে চকরিয়া থানা পুলিশ ।
এসময় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয় ।
চোরের দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুভর্তি গাড়ি ও বন্দুক রেখে সটকে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার।
তিনি জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে একদল চোর কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে পাঁচটি গরু চুরি করে মিনিট্রাক যোগে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক হয়ে চকরিয়া ফিরছিলেন।
এসময় গাড়িটি হাসেরদিঘি এলাকায় পৌঁছালে চাকা ফেটে গিয়ে গাড়িটি অচল হয়ে পড়ে।
তারা গাড়িটি সচল করার চেষ্টা করলে তাৎক্ষণিক বিষয়টি আমাদের নজরে আসলে, চোরের দল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়িভার্তি গরু ও বন্দুক রেখে পালিয়ে যায়।
গরু, গাড়ি ও বন্দুক জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান ওসি জব্বার।







