শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আইএসডিই এর উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
0 0
আইএসডিই এর উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

১৭ সেপ্টেম্বর ২০২১ কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের কভিড-১৯ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর ১০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ।

এ উপলক্ষে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ অনানুষ্ঠানিক অনুষ্ঠানে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, স্থানীয় সমাজসেবী রাহুল কান্তি বড়ুয়া, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজুল মোস্তফা সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ডাব্লুজেআর এর সহায়তায় আইএসডিই প্রদত্ত ত্রানের মধ্যে ছিলো চাল-২৫ কেজি, আলু-৫কেজি, সয়াবিন তৈল-২ লিটার, মরিচ-৫০০গ্রাম, হলুদ-২০০গ্রাম, পেয়াজ-২কেজি, লবন-১কেজি, মসুর ডাল-২কেজি, সাবান-২টি ও মাস্ক-৫টি ইত্যাদি অর্ন্তভুক্ত ছিলো। উল্লেখ্য কক্সবাজারে সংগঠিত সাম্প্রতিক পাহাড়ী ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা হিসাবে এই সহায়তা প্রদান করা হয়। কভিড সংক্রমন রোধ লকডডাউনে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইএসডিই এ কর্মসুচি গ্রহন করেন।

কর্মসুচির আওতায় আইএসডিই কক্সবাজারের ১০০০ পরিবারের মাঝে এধরনের সহায়তা প্রদান করছে। এ উপলক্ষে এক অনানুষ্ঠানিক বক্তব্যে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম কভিড ও বন্যা দুর্গত মানুষের সহায়তায় আইএসডিই সংস্থার মানবিক কাজের প্রশংসা করে অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার গুলোকে এ ধরণের মানবিক কর্মকান্ড সম্প্রসারণের আহবান জানান। কভিড মোকাবেলায় বর্তমান সরকারের নানা কর্মকান্ডের বর্ণনা প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ দ্রুতই মধ্যআয়ের কাতারে সামিল হচ্ছে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মানার ও ঘরের বাইরে গেলে মাক্স পরার আহবান জানান। একই সাথে সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকল পর্যায়ের জনগনের সার্বিক সহযোগিতার হাত প্রসারের অনুরোধ জানান।

আইএসডিই বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, কভিড-১৯ ও সাম্প্রতিক পাহাড়ী ঢল ও বন্যায় কক্সবাজারের বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয় ক্ষতি নিরসনে সরকারি-বেসরকারি ত্রাণ তৎপরতা চাহিদার খানিকটা অপ্রতুল। আইএসডিই স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বরাবরের মতো স্থানীয় বন্যা দু্র্গত ও ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামিতেও জেলার সংকটাপন্ন ও অসহায় মানুষের যে কোন সংকটকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠান এধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

এদিকে ১৪ সেপ্টেম্বর ২০২১ কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কভিড-১৯ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর ২০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন বেসরকারি উন্নয়ন প্রতিষ্টান আইএসডিই বাংলাদেশ।

এউপলক্ষে বিএমচর ইউনিয়ন পরিষদ মাঠে অনানুষ্ঠানিক অনুষ্ঠানে আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সচিব এরফানুল হক, আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন,স্থানীয় সমাজসেবী সিরাজুল মোস্তফা সেলিম, ইউপি সদস্য মিজান মেম্বার, হামিদ মেম্বার, আলহাজ্ব সৈয়দ আলম মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন।

Tags: আইএসডিই এর উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণজরুরি খাদ্য ও সুরক্ষা সামগ্রী
Previous Post

রামু থেকে অবৈধ সেগুন কাঠের দরজা জব্দ

Next Post

চকরিয়া সুষ্ঠু পৌর নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিনন্দন

Next Post

চকরিয়া সুষ্ঠু পৌর নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিনন্দন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB