শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানের আলীকদম চৈক্ষ্যং খালের ভাঙ্গনের কবলে মংচিং হেডম্যান পাড়া

এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান by এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান
শুক্রবার, ১৯ মে ২০২৩
0 0
বান্দরবানের আলীকদম চৈক্ষ্যং খালের ভাঙ্গনের কবলে মংচিং হেডম্যান পাড়া
0
SHARES
321
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ চৈক্ষ্যং খালের পানির স্রোত তীব্র আকার ধারণ করে।

আর এ স্রোতের তীব্রতার কারণে খালপাড়ে অবস্থিত শত বছরের পুরাতন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মংচিং হেডম্যান মার্মা পাড়াটি প্রতি বছর ভাঙ্গনের কবলে পড়ে। ভাঙ্গনের কবলে পড়ে ইতিমধ্যে ১০/১২ টি বসতভিটা ও বেশ কিছু আবাদী জমি বিলীন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ভাঙ্গনের কারনে বসতবাড়ি হারানোর ভয়ে অনেকে বাধ্য হয়ে চলে যান অন্যত্রে। বর্তমানে যারা আছেন তারাও বসতভিটা হারানোর ভয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

প্রতি বছর এ খালের ভাঙ্গনে ছোট হয়ে আসছে মংচিং হেডম্যান পাড়াটির পরিধি। তাই পাড়াটি রক্ষায় ব্লক বাঁধ নির্মাণে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সু-দৃষ্টি কামনা করেছেন পাড়াবাসী।

সরেজমিনে দেখা যায়,আলীকদমের জনবসতি গড়ে ওঠার প্রথম দিকে চৈক্ষ্যং খালের তীরবর্তী এলাকায় শত বছর আগে বসবাস শুরু করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মার্মা সম্প্রদায়ের লোকজন।

তখনকার সময়ে অন্য উপজেলার সাথে যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম ছিল নৌ পথ। সে সুবাদে এ পাড়াটি চৈক্ষ্যং খালের তীরে গড়ে উঠে। পরে এ পাড়ার আশপাশ এলাকায়ও ধীরে ধীরে বাঙালি জনবসতি গড়ে উঠে। বর্তমানে মার্মা গ্রামটিতে মোট ৫৫-৬০ টি পরিবার বসববাস করছে।

চৈক্ষ্যং খালের নাব্যতা হ্রাসের কারণে এখন সামান্য বৃষ্টি হলেই পানি বৃদ্ধি পায়। একদিকে মাতামুহুরী নদীর স্রোত অন্যদিকে চৈক্ষ্যং খালের পানির তোড়ে তীব্র ভাঙ্গনে বছর বছর সংকুচিত হচ্ছে মার্মা পাড়ার পরিধি।

অব্যাহত ভাঙণের মুখে প্রতি বছর ধ্বংস হচ্ছে নদী তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি। এখন নদীর পাশে থাকা পরিবার গুলো চরম হুমকিতে রয়েছে।

এ বিষয়ে মংচিং হেডম্যান পাড়ার পাড়া প্রধান অংসুই প্রু কারবারী জানান, ইতোপূর্বে জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে পাড়াবাসীর পক্ষে একাধিক আবেদন করা হয়েছে।

যদি খাল ভাঙ্গণ রোধ করা সম্ভব না হয় তাহলে চলতি বর্ষায় আরও কয়েকটি ঘরবাড়ি নদীর গর্ভে বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নিকট আকুল আবেদন করছি পাড়াটি রক্ষার জন্য ব্লক বাঁধ নির্মাণের।

তিনি আরও বলেন, শতবছরের মংচিং হেডম্যান পাড়া রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সু-দৃষ্ট কামনা করছি।

চৈক্ষ্যং খালের ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, চৈক্ষ্যং খালের প্রবল স্রোতে প্রতি বছর ভাঙ্গনের শিকার হয় নদী তীরবর্তী মংচিং হেডম্যান মার্মা পাড়াটি।

পাড়াকে রক্ষা করতে হলে বড় বাজেটের প্রয়োজন। ইউনিয়ন পরিষদের সামান্য বরাদ্ধে সমস্যা সমাধান হবে না। শতবছরের গ্রামটি রক্ষায় মাননীয় মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।

Previous Post

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

Next Post

লামায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post
লামায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লামায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB