পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ও পৌর শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২৩ আজ ৯ মে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৯ বছর পর এ সম্মেলনের তারিখ ঘোষণার পর পরই উজ্জীবিত হয়ে উঠে নেতাকর্মীরা, দেখা দেয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও শুরু হয় জোর প্রচার-প্রচারণা।
ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় পুরো উপজেলা শহর। সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
পৌর স্বেচ্ছাসেবক লীগে সভাপতি পদে ৪জন প্রার্থী রয়েছেন এবং কোন প্রতিদন্ধী ছাড়া ইতিমধ্যে সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহিম রুবেল ও মো, আলী হোসেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন। প্রার্থীরা এখন মন জয়ের আশায় রাত-দিন কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন।
এদিকে সম্মেলনের মাধ্যমে আগামীতে দলের সভাপতি-সম্পাদক কে হচ্ছেন, কেমন হবে নতুন কমিটি-এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
আবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দের কাছে ধর্ণাও দিচ্ছেন পদ প্রত্যাশীরা।
মোট কথা এখন দিন রাত ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রাথীরা। ভোটারেরাও নানা হিসেব নিকেশ কষছেন বঙ্গবন্ধুর নিজহাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব কাদের হাতে তোলে দিবেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে উপজেলা ও ২০১৮ সালে পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পর আর কোন কমিটি গঠন করা হয়নি।
তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে সভাপতি মাইকেল আইচকে আহবায়ক এবং সাধারণ সম্পাদক মনজুরুল ইসলামকে সদস্য সচিব করে একটি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।
এই সম্মেলন উদ্বোধন করবেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী। এতে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান প্রধান অতিথি থাকবেন।
বিশেষ অতিথি থাকবেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়া প্রধান বক্তা থাকবেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পদাক চিংথোয়াই মার্মা। এই সম্মেলনে উপজেলা কমিটির কাউন্সিলর ১৯৭ জন ও পৌর কমিটিতে ৯৪ জন কাউন্সিলর রয়েছেন।
উপজেলা কমিটিতে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় এসেছে তারা হলেন-বর্তমান সভাপতি মাইকেল আইচ,বর্তমান সহ সভাপতি মোজাম্মেল হক ও এমডি আলমগীর।
উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক পদে নিযুক্ত হওয়ায় মঞ্জুরুল ইসলাম এবারে প্রার্থী হননি। আনোয়ার কামাল মজনু, মো. আনোয়ার হোসেন সোহেল ও মো. সেলিম সাধারণ সম্পাদক পদে, মো. রাসেল ও সোহেল রানা সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
পৌর কমিটিতে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় ভারপ্রাপ্ত সভাপতি রজ্জব আলী,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জযনাল আবেদীন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মংছাইন মার্মা ও আইয়ুব আলীর নাম উঠে আসে। কোন প্রতিদ্বন্ধী ছাড়া সাধারণ সম্পাক পদে মো. ইব্রাহিম রুবেল ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আলী হোসেন নির্বাচন করছেন।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মাইকেল আইচ বলেন, অতীতেও সভাপতি থাকাকালীন দলের সকল নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করেছি। আবারও নির্বাচিত হলে সমন্বয় করে দল ও দলের নেতাকর্মীদের জন্য কাজ করবো।
তবে যিনি অধিকার আদায়, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এবং যাকে সুখে দু:খে পাশে পাবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান কাউন্সিলররা।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনজুরুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে পূণরায় নির্বাচিত করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সম্মতির ভিত্তিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লামায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন’কে কেন্দ্র করে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা।







