শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
0 0
চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে খতমে কোরআন এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় গাছবাড়িয়া খাঁনহাট দস্তরখানা রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মুঃ মাহাবুবুল আলম খোকা। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.)।

ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাসির উদ্দীন বাবুল, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবু তোয়াব চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমার সংবাদ এবং সাঙ্গু প্রতিনিধি এম. ফয়েজুর রহমান,

চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের ম্যানেজার মোঃ এরশাদ, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী, কালের কন্ঠ পটিয়া প্রতিনিধি কাউছার আলম, দেশ রূপান্তর পটিয়া প্রতিনিধি আ.ন.ম সেলিম,

চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমএ হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য ও বাংলা টিভির দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি রাব্বি, চন্দনাইশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আমিন উল্লাহ টিপু, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন,

কার্যকরী কমিটির সদস্য মোক্তার আহমদ, কার্যকরী কমিটির সদস্য জসিম উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মোশাররফ হোসেন মিশু, সাংবাদিক আবু তাহের, ফটো সাংবাদিক গৌতম দাশ, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিরা।

এতে প্রেসক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলমসহ প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বক্তারা বলেন, রমজান একটি পবিত্র মাস, এটি সিয়াম সাধনার মাস। এ মাসে আল্লহ পাক মমিনের সকল পাপাচার মাফ করেন, রমজান একটি সার্বজনীন কল্যাণমূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই।

এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে তাকওয়া অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে নতশির জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব প্রেস কাউন্সিলকে যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মোঃ জাহেদ হোসেন। পরে ইফতার পরিবেশন করা হয়।

Previous Post

বান্দরবানে সাংগ্রাই উৎসব এর উদ্বোধন

Next Post

শিক্ষার্থীদের সামনে আলোকিত ব্যক্তিদের উপস্থাপন করা উচিত

Next Post

শিক্ষার্থীদের সামনে আলোকিত ব্যক্তিদের উপস্থাপন করা উচিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB