শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সেন্টমার্টিনে মিনি গার্মেন্টস প্রতিষ্ঠার উদ্যোগ

আনোয়ার চৌধুরী by আনোয়ার চৌধুরী
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
0 0
সেন্টমার্টিনে মিনি গার্মেন্টস প্রতিষ্ঠার উদ্যোগ
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারবাসীর জন্য সুখবর বাংলাদেশের সর্ব দক্ষিণের জনপদ সেন্টমার্টিনে প্রতিষ্ঠা হতে যাচ্ছে একটি মিনি গার্মেন্টস। এ দ্বীপ ইউনিয়নে নারীদের কর্মসংস্থান ও চাকুরীর খুব বেশি সুযোগ নেই৷ তাই এ মিনি গার্মেন্টস হয়ে উঠতে পারে এ জনপদে নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার নতুন দিগন্ত।

এই মিনি গার্মেন্টস প্রতিষ্ঠার লক্ষে দাতা সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় এনজিও সংস্থা উত্তরন স্থানীয় এনজিও কক্সবাজার নারী ও শিশু কল্যান সংস্থার মাধ্যমে সেন্টমার্টিন এর ৩০ জন নারীকে মাসব্যাপি (৩০ দিন) নিবিড় প্রশিক্ষণ এবং হাতেকলমে ৮টি পোষাক আইটেম তৈরীর শিক্ষা প্রদান করেছে কক্সবাজারস্থ নিখুঁত গার্মেন্টস এর তত্বাবধানে।

গত ১২ মার্চ বিকেলে সেন্টমার্টিন এর কোনাপাড়ায় নিখুঁত গার্মেন্টস এর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন নারীদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনডিপির হেড অব এক্সপেরিমেন্টেশন রমিজ উদ্দিন (পিএইচডি)।

আলোচনায় স্কাইপিতে যুক্ত হন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান ও পর্যটন কর্পোরেশনের ডেপুটি সেক্রেটারি সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন এনজিও উত্তরণ এর ব্লু ইকোনমি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর শাহারিয়া পারভীন লাকী, এনজিও সংস্থা কক্সবাজার নারী ও শিশু কল্যান সংস্থার পরিচালক ও নিখুঁত গার্মেন্টস এর সত্বাধিকারি মনোয়ারা পারভীন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুুজিবর রহমান।

বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র আব্দুর রহমান, সাবেক মেম্বার হাবিবুর রহমান, এডভোকেট কেফায়েত উল্লহ, বিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আয়াত উল্লাহ খোমেনি, সংবাদকর্মী আব্দুল মালেকসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সেন্টমার্টিন এর সাবেক মেম্বার হাবিবুর রহমান হবিব খান। মিডিয়া সমন্বয় করেন এনজিও উত্তরণ এর পক্ষে গণমাধ্যম কর্মী নির্বাণ পাল।

ইউএনডিপির হেড অব এক্সপেরিমেন্টেশন রমিজ উদ্দিন বলেন, বাংলাদেশ সবথেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন এর উন্নয়নের জন্য আমরা বহুমুখী উন্নয়ন কর্ম পরিচালনা করছি। ক্লীন সেন্টমার্টিন প্রকল্পের আওতায় এ দ্বীপকে আমরা প্রায় শতভাগ আবর্জনা মুক্ত করেছি। এদ্বীপকে রক্ষার জন্য হাজার হাজার গাছ লাগিয়েছি। নারীদের স্বাবলম্বী করা জন্য মিনি গার্মেন্টস এর উদ্যোগ নিয়েছি। ৩০ জন নারীকে প্রশিক্ষণের জন্য ৩০টি সেলাই মেশিন, সুতা ও কাপড়সহ যাবতীয় প্রশিক্ষণ উপকরণ দিয়েছি।

উত্তরণ এর ব্লু ইকোনমি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর শাহারিয়া পারভীন লাকী বলেন, সেন্টমার্টিন এর নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার এ করম যজ্ঞে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।

উইমেন চেম্বার অফ কমার্স কক্সবাজার এর ভাইস প্রসিডেন্ট মনোয়ারা পারভীনের নিখুঁত গার্মেন্টস মাধ্যমে আমরা এ প্রশিক্ষণ প্রদান করেছি।

প্রশিক্ষণ প্রাপ্ত নারীর নিখুঁত গার্মেন্টস এর কাপড় সেলাই করে উপার্জন এর পাশাপাশি নিজেরা শার্ট, টি শার্ট, কাপড়ের ব্যাগ ইত্যাদি তৈরি করে স্থানীয় বাজারে মেইডইন সেন্টমার্টিন হিসেবে বিক্রি করতে পারবে। এছাড়া এ প্রশিক্ষণে অর্জিত সার্টিফিকেট নিয়ে দেশের যেকোন ভাল গার্মেন্টসে দক্ষ কর্মী হিসাবে উচ্চ বেতনে চাকুরী করতে পারবে।

কক্সবাজার নারী ও শিশু কল্যান সংস্থা এর পরিচালক ও নিখুঁত গার্মেন্টস এর মালিক মনোয়ারা পারভীন বলেন, আমরা ৩০ জন নারীর কাপড় সেলাই প্রশিক্ষণ শেষ করেছি, ১৩ মার্চ থেকে ৫০ জন নারীর ৫ দিনের ওমানি টুপি তৈরির প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষিত নারীদের নিখুঁত গার্মেন্টস সমস্ত উপকরণ সরবরাহ করবে আর নারীরা সেলাই বাবাদ প্রতি সপ্তাহে মজুরি পাবে।

কথা হয় প্রশিক্ষণ প্রাপ্ত নারী আরজিনা আক্তার, মদিনা বেগম, রিনা আক্তার, উম্মে জমিলা তামান্ন সিদ্দিকা সহ আরো কয়েকজন এর সাথে। তারা প্রশিক্ষণ পেয়ে খুব আনন্দিত আর স্বপ্ন দেখছে মিনি গার্মেন্টস এর প্রশিক্ষণ কাজে লাগিয়ে উপার্জন করে স্বাবলম্বী হওয়ার।

Previous Post

লামার পাহাড়ি ফুল ঝাড়ুর কদর দেশজুড়ে

Next Post

রামুর শিক্ষক আজগর হোছাইনকে স্কাউটস পদক প্রদান করলেন রাষ্ট্রপতি

Next Post
রামুর শিক্ষক আজগর হোছাইনকে স্কাউটস পদক প্রদান করলেন রাষ্ট্রপতি

রামুর শিক্ষক আজগর হোছাইনকে স্কাউটস পদক প্রদান করলেন রাষ্ট্রপতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB