রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি” এই শ্লোগানে,লামা উপজেলা পর্যায়ে, ন্যাশনাল একাডেমি ফর অটিজম এ- নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি কর্তৃক আয়োজিত অটিজম ও নিউরো- ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ ) সকালে লামা পৌর শহরের লামামুখ উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের মাধ্যমিক শিক্ষা অফিসার শরিৎ কুমার চাকমা,ভাইস চেয়ারম্যন মোঃ জাহেদ উদ্দিন, মহিল ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মেডিক্যাল অফিসার ডাঃসাজিনাতুল মরুয়া (এনএএএনডি)প্রকল্প পরিচালক এ.এম সাইফুল ইসলাম, ফেনী সরকারি টিচার্স ট্রেইনিং কলেজের প্রভাষক ও (এনএএএনডি) প্রকল্পের অটিজম বিষয়ক ট্রেইনার কামরুজ্জামান মিয়া ও লামা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা।
কর্মশালায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক,মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও অটিজম সন্তানদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মোস্তফা জামাল বলেন, অটিজম ব্যাক্তিদের ঘৃণা বা অবহেলা না করে তাদেরকে সহযোগীতা করতে হবে। অটিজমে টিপু আক্রান্ত শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিশুরা আর বোঝা নয় তারা সম্পদে পরিণত হয়েছে।
অটিজমের বিষয়ে বর্তমান সরকারের পরিকল্পনার প্রশংসা করে বলেন,অটিজম নিয়ে কাজ করায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।







