পেকুয়ায় এক পাষান্ড ও অবাধ্য ছেলে নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মা ও বোনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মাদকাসক্ত ছেলে মোঃ আরফাত হোছাইন।
গতকাল (১৮ জানুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনার ওয়াপদা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
মাদকাসক্ত ছেলের হামলায় ভোলাইয়া ঘোনা এলাকার মৃত নজরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (৪০) ও তার মেয়ে ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী ফাহিয়া সারজিন আরফি (১৫) আহত হয়। এ ঘটনায় মা জিয়াসমিন আক্তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
স্থানীয় সূত্র জানা যায় , সদর ইউনিয়ন ভোলাইয়াঘোনা এলাকার মৃত্যু নুরুল ইসলামের ছেলে মোঃ আরফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায় সময় মা কে মারধর করত। গত শনিবার রাত ৯ টার দিকে নেশার টাকা না দেওয়ায় মা ও বোনকে মারধর করে। তার প্রতিবাদ করায় বোনকে মারধর করে। এক পর্যায়ে অসহায় মা ও বোনকে টানা হেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেন। তারা এখন বাড়ি ছাড়া হয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
আহত মা বলেন, ছেলে আরাফাত প্রায়ই মদ-গাঁজা খেয়ে বাড়িতে এসে মাতলামি করত। নেশার জন্য টাকা চাইত। টাকা না দিলে মোবাস্মিরের নেতৃত্বে প্রায় সময় আমাকে মরাধর করত। একপর্যায়ে শনিবার আমাদের কে মারধর করে বাড়ি থেকে বের দেয়।
আরো বলেন, আমার ছেলে আরফাত দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। প্রতিদিন নেশা করে বাড়িতে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। রীতিমতো তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি আমরা। ইতিপূর্বে আমরা মা মেয়ের উপর একাধিক বার হামলা করেছে সে। কিন্তু সম্মানের কথা চিন্তা করে কখনো কাউকে প্রকাশ করিনি।
কিন্তু গতরাতে জমি বিক্রির টাকা না দেওয়ার আমাকে ও আমার মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পাষান্ড ছেলে আরফাত যেকোন সময় আমাদের মারধর করে হত্যাও করতে পারে।
তার কারনে আমরা জীবন নিয়ে চরম হুমকিতে আছি। তাই পাষান্ড আরফাদকে গ্রেফতারপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন,এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







