শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নানা সংকটে চকরিয়া উপজেলা হাসপাতাল

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
0 0
নানা সংকটে চকরিয়া উপজেলা হাসপাতাল
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপনের লক্ষ্যে গণ-শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার সহযোগিতায় শনিবার সকাল ১১ টায় সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এ গণ-শুনানির আয়োজন করেন।

সনাক-টিআইবি চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিনের সভাপতিত্বে গণ-শুনানিতে অংশগ্রহণ করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নুরুল আজম, হাসপাতালের সকল বিভাগের প্রতিনিধিবৃদ, উপজেলার বিভিন্ন স্তরের সেবাগ্রহীতাগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ এবং সনাক-টিআইবি চকরিয়ার সনাক, ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ।

গণ-শুনানির শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সনাক-টিআইবির সদস্য মংখেরী রাখাইন। সনাক-টিআইবি চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালনায় সেবাগ্রহীতাগণ হাসপাতালের সেবা সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

গনশুনানিতে প্রতিয়মান হয় যে, অতীতের যেকোন সময়ের তুলনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়ার সেবার মান উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

যে সকল সেবা সম্পর্কিত প্রশ্ন বা অভিযোগ উত্থাপিত হয় সেগুলো হলো হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক রোগী ও রোগীর অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ, কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সেবা প্রদানে অবহেলা, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার ঘাটতি, সিটিজেন চার্টার ও অভিযোগ বাক্স না থাকা এবং হাসপাতাল চত্বরে দালালদের উপস্থিতি।

এসকল প্রশ্নের উত্তরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কথা স্বীকার করেন এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ যথাসম্ভব কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, হাসপাতালে ডাক্তার, নার্স, অন্যান্য কর্মচারীর সংকট থাকা সত্তে¡ও ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০-১২০ জন রোগীকে সেবা প্রদান করা হচ্ছে।

উপজেলার সর্বস্তরের মানুষ যদি সহায়তা করেন তবে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে উন্নতমানের সেবা প্রদান করা সম্ভব হবে। এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ বিদ্যমান সেবাসমূহ উপস্থাপন করেন এবং সেবা প্রদানের গত ১ বছরের পরিসংখ্যান তুলে ধরেন।

প্রচলিত সেবার পাশাপাশি নতুনভাবে সংযোজিত সেবাসমূহ হচ্ছে সিজারিয়ান ডেলিভারী, ভায়া (জরায়ু ক্যান্সার শনাক্তকরণ), বৈজ্ঞানিক ল্যাব চালু, ব্লাড সঞ্চালন ও ক্রসমেসিং, চোখ ও দাঁতের চিকিংসা, প্রতিবন্ধী কর্ণার, গর্ভবতী মহিলাদের বিএমসি, বিনামূল্যে ফিজিওথেরাপি, ছোট শিশুদের এনওসি ইত্যাদি।

আবাসিক মেডিকেল অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত সবাইকে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা সরাসরি কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য অনুরোধ করেন এবং হাসপাতালের সেবাসমূহকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলের সহায়তা কামনা করেন।

অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, সাংবাদিক সাইফুল ইসলাম, মো.মনজুর আলম, এনজিও প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, মো. মামুন, মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, সনাক সদস্য সন্তোষ কুমার সুশীল, জিয়া উদ্দিন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার শামীমা সুলতানা, ডাক্তার মহিম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র প্রমুখ।

সমাপনী বক্তব্যে সনাক সভাপতি বুলবুল জান্নাত শাহিন বলেন, যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্তে্ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া উন্নতমানের সেবা প্রদান করে আসছে। আশা করি আজকের গণ-শুনানির মাধ্যমে যেসকল সমস্যাগুলো চিহ্নিত হয়েছে সেগুলোর সমাধানকল্পে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন।

পরিশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গণ-শুনানি সমাপ্তি ঘোষণা করেন।

Previous Post

চট্রগ্রামের সীতাকুণ্ড ও আদিনাথে শিবচতুর্দশী পূজা ও মেলা শুরু

Next Post

রিপোর্টার্স ইউনিটি চকরিয়ার কমিটি গঠিত

Next Post
রিপোর্টার্স ইউনিটি চকরিয়ার কমিটি গঠিত

রিপোর্টার্স ইউনিটি চকরিয়ার কমিটি গঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB