সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়
১১ই ফেব্রুয়ারি শনিবার উত্তর ঘুমধুমস্থ বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সনজিব তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় দুপুর ২টায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন যথাক্রমে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক অনুময় তঞ্চঙ্গ্যা,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল হাশেম ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোহাম্মদ আলম মেম্বার ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বাঁশি ধর, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ অত্র ইউনিয়ন সকল গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত বর্তমান সরকারের উন্নয়ন দেখে হতাশ হয়ে পড়েছে। এখন তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নির্দেশনামতে তৃণমূল পর্যায়ে আমরা রাজপথে আছি।
বিএনপি- জামাত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামীলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন-এদেশের স্বাধীনতা, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন- এ দেশের অর্থনৈতিক মুক্তি।
যেকোন পরিস্থিতি মোকাবিলায় সহযোগী সংগঠন সহ বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে থাকবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবে।
এসময় আওয়ামীলীগের নেতা বক্তব্যে বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে”।
বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় যাতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারেন সেজন্য আগামী জাতীয় নির্বাচনে নিজেদের ভেদাভেদ ভুলে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে”।







