শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতাল করা হবে

এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান by এম কামরুল হাসান টিপু , লামা, বান্দরবান
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩
0 0
লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতাল করা হবে
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দর স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ।

অনেক সীমাবদ্ধতা সত্বেও ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ঔষধ, যন্ত্রপাতি সংকট নিরসন ও এ্যাম্বুলেন্স সচল করতে প্রয়োজনীয় সহায়তা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগীদের সর্বোচ্চ ভালো স্বাস্থ্যসেবা দিতে সিভিল সার্জন বান্দরবান ও ৭টি উপজেলার ডাক্তারদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন। জনবহুল ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বান্দরবান সিভিল সার্জনের সুপারিশে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতাল করার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য সচিব আরো বলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাতৃমৃত্যু শূন্যে নেমে এসেছে। সেখানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দৈনিক বেতনের ১টাকা দিয়ে ফান্ড সৃষ্টি করে ২০১৭ সালের ৪ ডিসেম্বর থেকে মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া গড়ার কার্যক্রম শুরু করে। আজ মাতৃমৃত্যু কমাতে কাপাসিয়া মডেলকে আদর্শ ধরে ১০০টি উপজেলায় তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিশ্বমঞ্চেও গুরুত্ব পাচ্ছে এই মডেল। জনসংখ্যা ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সর্বোত্তম অনুশীলন হিসেবে এই মডেল জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে বিশ্বের ২৭টি দেশে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মাতৃমৃত্যু কমাতে আন্তরিকতার সহিত কাজ করতে অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে ডাক্তারদের সাথে মতবিনিময়কালে এইসব কথা বলেন স্বাস্থ্য সচিব।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, বান্দরবান সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দি, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল সহ বান্দরবানের সাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডাক্তার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সচিব ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তিন দিনের এক সরকারি সফরে বান্দরবানের লামায় আসেন। বৃহস্পতিবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে, কোয়ান্টাম ফাউন্ডেশনে দুইরাত্রী যাপন শেষে ১০ ফেব্রুয়ারী দুপুরে ঢাকা ফিরে যাবেন বলে জানান।

Previous Post

ডিবি’র অভিযানে মোবাইল চোর চক্রের ১ সদস্য আটক, মোবাইল উদ্ধার

Next Post

গত ৫ বছরে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়েছে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা

Next Post

গত ৫ বছরে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়েছে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB