শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় গভীর রাতে ট্রাক চালককে অস্ত্র টেকিয়ে গরু ছিনতাইয়ের অভিযোগ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩
0 0
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে গভীর রাতে চালককে অস্ত্র টেকিয়ে পরিকল্পিতভাবে ১১টি গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করা গেলেও গরু গুলোর হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীদের অভিযোগ, মায়ানমার থেকে চোরাই পথে আনা গরু ব্যবসায়ীদের থেকে ১১টি গরু ক্রয় করেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার খোাদাইবাড়ি এলাকার মোঃ শাহীনসহ তারা তিনজন। লাভের আশায় গরুগুলো বিক্রি করতে সোমবার রাতে একটি ট্রাক যোগে চকরিয়া আড়তে নিয়ে যাচ্ছিল।

গরু বোঝাই ট্রাকটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার পার হয়ে মালুমঘাট বাজার কাছাকাছি পৌঁছালে ১০-১৫ জনের সশস্ত্র একদল দুর্বৃত্ত পথ গতিরোধ করে। একপর্যায়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি মহাসড়কের পশ্চিমে রেল লাইন দিয়ে পূর্ব ডুমখালী দিয়ে শান্তিরঘাট ও উলুবনিয়ার প্রবেশমুখ উত্তর পাড়ায় নিয়ে যায়। এসময়ের মধ্যে গরুগুলো গাড়ি থেকে নামিয়ে ভাগবাটোয়ারা করে নিয়ে সংবদ্ধ এই চক্র দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা ট্রাক চালকের গতিবিধি দেখে ছিনতাইকারী চক্রের সাথে চুক্তি আছে বলে আশংকা করছে গরুর মালিক পক্ষ।

ওইসময় খবর পেয়ে স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি চকরিয়া থানা পুলিশ ও মালুমঘাট হাইওয়ে পুলিশকে অবগত করেন। পরে পুলিশ, চেয়ারম্যান, স্থানীয় মেম্বারসহ দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালায়। উল্লেখ্য ইতিপূর্বেও এ ইউনিয়নে আরো বিভিন্ন সময় এরূপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ট্রাক থেকে গরু ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশকে অবগত করি। পরে ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন শিপুকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনসহ ঘটনাস্থল পরিদর্শন করি। তাৎক্ষণিক ছিনতাইকৃত গরুর সন্ধান পাওয়া না গেলেও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এসময় গরুর মালিকরাও সবাই উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন , মুলত এলাকার সংঘবদ্ধ একটি চক্র এই অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন , গরু ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সিংহ রাসেল মারা গেছে

Next Post

চকরিয়ায় জবরদখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত-৫

Next Post
চকরিয়ায় জবরদখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত-৫

চকরিয়ায় জবরদখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত-৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB