বৃহস্পতিবার (৪ মে) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপি কর্তৃক ৮১টি মায়ানমারের গরু জব্দ করা হয়েছে।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত জানুযারি হতে এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোল) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।
সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে।
দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







