শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

৫৮ বছর পর পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন,

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
0 0
৫৮ বছর পর পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন,
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

১৯৬৫ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের অজপাড়া এলাকায় প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা উচ্চ বিদ্যালয় অবশেষে ৫৮ বছর পর নবনির্মিত চারতলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদের সার্বিক প্রচেষ্ঠায় কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দে নবনির্মিত বিদ্যালয়ের নতুন ভবনটি শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
একাডেমিক ভবনের উদ্বোধনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সুধী সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সৈয়দা রিফাত আক্তার নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো, সেলিম হোসেন, পহরচাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অমিত নাহা, ঠিকাদার দিদারুল ইসলাম, বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম বাদল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মেম্বার শওকত হোসেন, আবুল হোসেন, নাছির হায়দার, প্রাক্তন শিক্ষার্থী আবদুল গনী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কমিটির সকল সদস্য, সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কোন সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের টেকসই উন্নয়নে কাজ করেনি। এমনকি জিয়া এরশাদ খালেদা সরকার ছিলেন শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আলাদা। তার বিপরীতে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সুবিধা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। পাশাপাশি শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ ও অবকাঠামোগত বিস্তর উন্নয়ন উপহার দিয়েছেন আওয়ামী লীগ সরকার। সেইজন্য বলি, শিক্ষার্থীদের জন্য দরকার, শেখ হাসিনার সরকার।

সাংসদ জাফর আলম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করা হবে। কাজ করছেন বর্তমান সরকার। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়ন অগ্রগতির মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। সরকারের ভিশনের আলোকে উন্নয়ন অগ্রগতির পাশাপাশি স্মার্ট আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পহর চাঁদা উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে।
সেইলক্ষে পহরচাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে সুদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আশাকরি শিক্ষকমণ্ডলী ও অভিভাবক মহল এব্যাপারে দায়িত্বশীল ভুমিকা পালন করবেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষথেকে অতিথিবৃন্দ সবাইকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন সাবেক সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদ ও বর্তমান সভাপতি সৈয়দা রিফাত আক্তার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।

Previous Post

বান্দরবানের লামায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Next Post

চকরিয়ায় র‌্যাবের অভিযানে দৈশীয় তৈরি বন্দুক উদ্ধার, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Next Post
চকরিয়ায় র‌্যাবের অভিযানে দৈশীয় তৈরি বন্দুক উদ্ধার, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় র‌্যাবের অভিযানে দৈশীয় তৈরি বন্দুক উদ্ধার, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB