শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৩

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ১ মে ২০২৩
0 0
১৬২টি চোরাই মোবাইল  ফোন উদ্ধার, আটক ৩
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের অভিযানে ভ্যাট ফাঁকি দিয়ে আনা আমদানি নিষিদ্ধ ১৬২টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহরের চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের মোবাইল সপ এবং মোবাইল সার্ভিসিং এর তিনটি দোকান থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট দোকান মালিকরা চোরাই পথে এসব মোবাইল ফোন সেট এনে মজুদ রেখে দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয় করে আসছেন।

র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে র্যাবের সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করেন।

ওইসময় মার্কেটের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে।

অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চকরিয়া শহরের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট দোকানের মালিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খানঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান (২০), ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকান মালিক চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মালেক (২২) ও টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট নামের দোকান মালিক চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২)।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সরকারি ভ্যাট ফাঁক দিয়ে চোরাই পথে মোবাইল ফোন সেট এনে অবৈধভাবে এ ব্যবসার সাথে জড়িত। এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় পরবর্তী বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ নিজ দোকানের হেফাজতে রেখে বিক্রয় করে থাকে।

গতকাল রোববার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ##

Previous Post

ফাইতং অসহায় কৃষকের ধান কেটে দিলেন ইউনিয়ন কৃষকলীগ

Next Post

পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং এমপি

Next Post
পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং এমপি

পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং এমপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB