শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

১৩ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ১

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
0 0
১৩ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ১
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ার হারবাং থেকে ছয় বছর বয়সী শিশু আব্দুল আওয়াল আদিলকে অপহরণের ১৩ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০ টার দিকে সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার সময় হারবাং মল্লিক পাড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় এই শিশু। তাকে একদল দুর্বৃত্ত নাস্তার প্রলোভনে গাড়িতে তোলে চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি নিয়ে যায়।

পরে শিশুর বাবা মোহাম্মদ ইদ্রিসের নাম্বারে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনা থানা পুলিশকে অবহিত করলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১১ টার দিকে শিশুকে উদ্ধার ও অপহরণকারী দলের নেতা মিনহাজ উদ্দিন প্রকাশ সায়েমকে (২৯) আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

তিনি বলেন, হারবাং ইউনিয়নের শান্তিনগর পূর্ব নোনাছড়ি গ্রামের মোহাম্মদ ইদ্রিস সোমবার থানায় এসে জানায় তার শিশু সন্তান আদিলকে কতিপয় ব্যক্তি অপহরণ করেছে। অপহরণকারী দল তার নাম্বারে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে।

ওসি বলেন, মুক্তিপণ দাবী করা নাম্বারটি ট্র্যাকিং করে অপহরণকারী দলের অবস্থান নির্ণয় করা হয়।

পরে হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখের নেতৃত্বে একদল পুলিশ চুনতি এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুসহ অপহরণকারীরা চুনতি থেকে ফের কক্সবাজার পালিয়ে যাচ্ছিলো।

পথিমধ্যে হারবাং বুড়ির দোকান এলাকায় পথরোধ করে গাড়ি থামিয়ে অপহৃত শিশু আদিলকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িতদের প্রধান অভিযুক্ত ওসমান গণির ছেলে মিনহাজ উদ্দিন প্রকাশ সায়েমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক মিনহাজের বাড়িও অপহৃত শিশুর একই গ্রামে। অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) থানায় মামলা দায়েরের পর আটক মিনহাজকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Previous Post

পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু

Next Post

রোহিঙ্গা শিবিরে আরসা, আরএসও’র দুই সদস্য খুন

Next Post

রোহিঙ্গা শিবিরে আরসা, আরএসও'র দুই সদস্য খুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB