শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

হেলেনের পর যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ‘মিল্টন’

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ৭ অক্টোবর ২০২৪
0 0
হেলেনের পর যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ‘মিল্টন’
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

হারিকেন ‘হেলেনের’ ক্ষত শুকাতে না শুকাতে আরেকটি ঘূির্ণঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে। বিপজ্জনক এই ঘূর্ণিঝড়ের নাম ‘মিল্টন’। বর্তমানে এটি মেক্সিকো উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে অবস্থান করছে। চলতি সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডায় উপকূলে আঘাত হানার সময় বড় হারিকেনে পরিণত হতে পারে।

এদিকে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পাঁচটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যেকে লন্ডভন্ড করে দেওয়া হারিকেন হেলেন-এর ভয়াবহতা সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় ফেমা প্রধানের (ফেড়ারেল ইমার্জেন্সি ম্যানেজম্যান্ট এজেন্সি’র) কঠোর নিন্দা করেছেন মার্কিন সরকার। ঘূর্ণিঝড় হেলেন’র আঘাতে এই পর্যন্ত ২২৭ জনের মৃত্যুর সংবাদ পাওয় গেছে।

রোববার এই নিয়ে সতর্ক করে ফ্লোরিডার বাসিন্দাদের নোটিশ দেয়া হয়।

মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রীষ্মম-লীয় ঝড় ‘মিল্টন’ রোববার ভোরে ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় ১৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে।

হারিকেন সেন্টার জানিয়েছে, মিল্টন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু দ্রুত শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডার পশ্চিম উপকূলের কিছু অংশে প্রাণঘাতী ঝুঁকি নিয়ে আঘাত হানবে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা জানা না থাকলেও এটি স্পষ্ট যে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানবে।
ডিস্যান্টিস বলেন, আপনাদের হাতে প্রস্তুতির সময় আছে। আজ সারাদিন সোমবার সারাদিন সম্ভবত মঙ্গলবার সারাদিন হারিকেন মোকাবিলার প্রস্তুতির সময় আছে। আপনাদের কোথায় নিরাপদে চলে যেতে হবে সে স্থান সম্পর্কে জানুন সেখানে আপনাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেয়া হবে।

তিনি বলেন, ৪ হাজার ন্যাশনাল গার্ড সেনা ফ্লোরিডা ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনকে হারিকেন হেলেনের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ অপসারণ করতে সাহায্য করছে।

এছাড়া তিনি ‘মিল্টনের’ আঘাত হানার শঙ্কায় ৩৫টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, ফ্লোরিডাবাসীদের বিদ্যুৎ বিভ্রাট বিঘেœর জন্য প্রস্তুত হওয়া উচিত।

গত মাসের শেষের দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আছড়ে পড়ে হারিকেন হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত রাস্তা ডুবে গেছে।

হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে এ পর্যন্ত ২২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ৬শ’ ছাড়াতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন।

Previous Post

ইসরায়েলে হেজবুল্লাহর রকেট হামলা, আহত ১০

Next Post

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার উদ্বেগ প্রকাশ

Next Post
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার উদ্বেগ প্রকাশ

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার উদ্বেগ প্রকাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB