বেপরোয়া গতিতে চলন্ত কক্সবাজার অভিমুখী বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও ধাক্কা দেওয়া বাস চালককে পালাতে সহায়তা করাকে কেন্দ্র করে সৃষ্ট মারামারিতে দু’জনকে মেরে রক্তাক্ত করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০), পিতা নুরুল হক।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টায় আরাকান মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং (লাল ব্রীজ) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
প্রাপ্ত তথ্য মতে- ঘটনার দিন উল্লেখিত সময়ে চকরিয়া-কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০১৯৬) বেপরোয়া গতিতে ঘটনাস্থল অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দেয়।
এতে মোটর সাইকেল আরোহী রফিকুল ইসলাম আহত হয়।
স্থানীয় লোকজন তাকে দুর্ঘটনাস্থল হতে উদ্ধার পুর্বক চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষান্তে মৃত ঘোষণা করেন।
নিহত মোটার সাইকেল আরোহীর স্থায়ী নিবাস কুতুবদিয়ায়। আত্মীয়তার সূত্রে তিনি হারবাং মুসলীম পাড়ায় কিছু জায়গা ক্রয় করেন।
উক্ত জায়গায় পাকা ঘর তৈরীর নিমিত্তে ইট ক্রয়ের জন্য আজিজ নগরের দিকে আসার সময় এ দূর্ঘটনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান।
দূর্ঘটনা ঘটিয়ে হানিফ বাসটি দ্রæত চকরিয়ার দিকে চলে যাওয়ার সময় বরইতলী রাস্তার মাথায় স্থানীয় জনতা কর্তৃক আটক করা হয়।
এ সময় চালককে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করায় কিছু উশৃঙ্খল জনতা কর্তৃক দু’জনকে মেরে রক্তাক্ত করা হয়। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সহায়তায় আহতদের উদ্ধার পুর্বক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘাতক বাসটি চকরিয়া হাইওয়ে থানায় জব্দ করা হয়েছে বলে ও.সি. নাজমুল ইসলাম এ প্রতিবেদককে জানান।







