শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সেবা বন্ধ, ভোগান্তিতে কক্সবাজার পৌরবাসী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১ নভেম্বর ২০২১
0 0
0
SHARES
322
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হওয়ায় সকল ধরণের নাগরিক সেবা বন্ধ করে দিয়েছে পৌর পরিষদ। ফলে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা পৌরবাসীরা।

রবিবার মধ্যরাতে কক্সবাজার পৌরসভা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র মুজিবুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার না করা পর্যন্ত কক্সবাজার পৌরসভা কোন ধরণের নাগরিক সেবা দিবে না। এক জরুরী সভায় পৌর পরিষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মতে, মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সেই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা, চলমান সড়ক উন্নয়ন কাজ এবং জাতীয়তা-জন্ম মৃত্যু সনদসহ পৌরসভার সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা বন্ধ করে দেয়ার ঘোষনা দেন কাউন্সিলরবৃন্দ।

সদর থানা সূত্র জানায়, ২৭ অক্টোবর রাত সাড়ে ৯ টায় শহরের সুগান্ধা পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে গুলি করা হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহত মোনাফ সিকদারের ভাই শাহাজাহান সিকদার বাদী হয়ে পৌর মেয়র মুজিবুর রহমান, তার ব্যিক্তিগত সহকারী এবি ছিদ্দিক খোকন এবং কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজনীন সরওয়ার কাবেরী সহ ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করে। এতে আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এদিকে মামলাটি রুজু হওয়ার খবর ছড়িয়ে পড়লে পৌরসভার গাড়ি ব্যবহার করে রাস্তায় ব্যারিকেড দেয় পৌর পরিষদ । রোববার রাত ১০ টা পর্যন্ত পৌরসভার কাউন্সিলর, সুইপার, ঝাড়ুদার সহ সকল কর্মকর্তা কর্মচারী সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে। পরে নাগরিক সেবা বন্ধের ঘোষনা দিয়ে তারা রাস্তা থেকে সরে যায়।
সোমবার সাড়ে ১০ টায় সরজমিনে কক্সবাজার পৌরসভায় গিয়ে দেখা যায়, পৌরসভার প্রধান ফটক বন্ধ রয়েছে। ভেতরে সেবা প্রার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ওইসময় কথা হয় কয়েকজেন সেবা গ্রহীতাদের সাথে।

এ বিষয়ে সেবা নিতে আসা সালমা বেগম বলেন, তিনমাসেরও আগে মেয়ের জন্মনিবন্ধনের ভুল সংশোধন করতে দিয়েছি। আজকাল বলে এখনো দেয়নি। সোমবার অবশ্যই দেয়ার কথা ছিল। কিন্তু আজ তো ভেতরেই ডুকতে দিচ্ছে না। অথচ স্কুলে জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার।
আরেকজন বলেন, মামলা করেছে যুবলীগ নেতার ভাই। মামলা হয়েছে ব্যক্তি মুজিবুর রহমানের বিরুদ্ধে। এখানে কোন যুক্তিতে পৌর পরিষদের সেবা বন্ধ করেছে সেটাই বুঝছি না। আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করেছি সেবার জন্য। এখন দেখছি ভোগান্তি তৈরি করা পৌর পরিষদের কাজ।

পৌর পরিষদের সেবা বন্ধের বিষয়ে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ২ ও শহর আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন কবির বলেন, মেয়র মুজিব জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তায় ইর্ষাণ্বিত হয়ে একটি মহল মিথ্যা মামলাটি দায়ের করেছে। মিথ্যা মামলাটি প্রত্যাহার করা হলে মেয়র মুজিবুরের নির্দেশ পেলেই সেবা কার্যক্রম পূণরায় চালু করা হবে ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কক্সবাজারের উপসচিব (ডিডিএলজি ) শ্রাবস্তী রায় বলেন, নাগরিক সেবা যে বন্ধ আমি জানতামনা। এটি কোনভাবেই করতে পারেনা পৌরসভা।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা তারিকুল ইসলাম নাগরিক সেবা বন্ধের বিষযটি না কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে মুঠোফোনের লাইন কেটে দেন।

Previous Post

দরিয়ানগর ঝাউবন বিদ্যানিকেতনে ১৪ বছর পর জাতীয় পতাকা উত্তোলন

Next Post

যুব নেতৃত্ব বিকাশে জেলার শ্রেষ্ঠ সংগঠন চকরিয়া যুব পরিষদ

Next Post
যুব নেতৃত্ব বিকাশে জেলার শ্রেষ্ঠ সংগঠন চকরিয়া যুব পরিষদ

যুব নেতৃত্ব বিকাশে জেলার শ্রেষ্ঠ সংগঠন চকরিয়া যুব পরিষদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB