কক্সবাজারের চকরিয়া বিএমচর ইউনিয়নে বাড়ির সেপটিক ট্যাংকের ময়লা পরিস্কার করতে নেমে একই পরিবারের তিনজন মারা গেছেন।
নিহতরা হলেন, বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন ও তাঁর দুই ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২২)।
বুধবার (৯ আগষ্ট) রাত ১০ টার দিকে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন বাবা ও দুই ছেলে। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তারা উপরে উঠে আসেন।
পরে অবস্থা গুরুতর হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। তাদের পিতা আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় এলাকায় শুধু ছায়া নেমে এসেছে।







