শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সেন্টমার্টিনের সেই গণির জালে আবারো ধরা পড়ল ৪০ কেজির পোয়া

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ১৯ নভেম্বর ২০২২
0 0
সেন্টমার্টিনের সেই গণির জালে আবারো ধরা পড়ল ৪০ কেজির পোয়া
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে জেলে গণির জালে আবারো ৪০ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে মাছটি ধরা পড়ে। সকাল থেকে মাছের দরদাম চলছে।

এর আগে ৮ নভেম্বর একই জেলের জালে ৬৫ কেজি ওজনের জোড়া পোয়া মাছ ধরা পড়ে। মাছ দুটি তিনি বিক্রি করেছিলেন সাড়ে আট লাখ টাকায়।

জানা গেছে, গণি মাছটি সেন্টমার্টিন বাজারে নিয়ে আসেন। ৫ লাখ টাকা দাম উঠেছে মাছটির। আরও বেশি দামে বিক্রির জন্য তিনি কক্সবাজার ফিশারি ঘাটে রওনা হয়েছেন।

স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের আকাশচুম্বী দাম।

জেলে গণি বলেন, রাতে মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে রওনা হই। জাল উঠানোর সময় দেখি বড় একটি কালো পোপা মাছ। মাছটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছটির প্রাথমিক দাম ৭ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, জেলে গণি এ পর্যন্ত ৬টি বড় কালো পোপা মাছ পেয়েছেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন ১০ লাখ টাকায়।

২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পেয়ে তাও বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়। গত সপ্তাহে জোড়া কালো পোপা মাছ সাড়ে আট লাখ টাকায় বিক্রি করেন তিনি।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। পোপা মাছ সাধারণত ৩৫-৪০ কেজি ওজনের হয় ।

কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের পোপা মাছও পাওয়া যায়। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবার চালান পাচার রোধে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এর মধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

Previous Post

লামায় বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ

Next Post

পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা আসামি আটক

Next Post
পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা আসামি আটক

পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা আসামি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB