শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সুন্দরবনে বাঘ নয় কোন প্রাণীই নিরাপদ নয়

নুরুল আলম মোংলা থেকে by নুরুল আলম মোংলা থেকে
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
0 0
সুন্দরবনে বাঘ নয় কোন প্রাণীই নিরাপদ নয়
0
SHARES
349
VIEWS
Share on FacebookShare on Twitter

মোংলা থেকে মোঃ নূর আলমঃ অরক্ষিত সুন্দরবনে শুধু বাঘ নয়; কোন প্রাণীর জীবনই সেখানে নিরাপদ না। বাঘের জীবন রক্ষায় সুন্দরবন রক্ষা জরুরি।

সুন্দরবনের পরিবেশ-প্রকৃতি বাঘ টিকে থাকার জন্য কঠিন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, নিয়মিত ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস’র তান্ডব এবং বন্যপ্রাণী হত্যা ও বাঘ চোরাবারি সিন্ডিকেট’র দৌরাত্ম বৃদ্ধির ফলে বাঘ টিকে থাকা কঠিন।

আমাদের উচিত হবে সুন্দরবনে বাঘের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। সুন্দরবন রক্ষা করলে বাঁচবে বাঘ এই উপলব্ধি থেকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ২৮ জুলাই শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ কাইনমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

”বাঘ করি সংরক্ষণ; সমৃদ্ধ হবে সুন্দরবন” শ্লোগানে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা বাপা মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপানেত্রী কমলা সরকার, বাপা সদস্য শেখ রাসেল, তন্বী মন্ডল প্রমূখ। ”সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক মানববন্ধনে বক্তারা আরো বলেন বাঘের জন্য খাদ্য একটা বড় বিষয়। বাসস্থানের সংগে তার খাদ্য ও নিরাপত্তা জরুরি বিষয়। বাঘের নিয়মিত খাদ্য হচ্ছে হরিণ।

যদি সুন্দরবনে পর্যাপ্ত হরিণ না থাকে তবে জায়গা থাকলেও বাঘ থাকবেনা। সভাপতির বক্তব্যে বাপা’র কেন্দ্রিয় নেতা মোঃ নূর আলম শেখ বলেন ২০১০ সালে রাশিয়ায় প্রথমবারের মতো বাঘ সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি দেশ নিজ দেশে ১২ বছরের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুন করার ঘোষণা দিয়েছিলো।

এরমধ্যে নেপাল বাঘের সংখ্যা দ্বিগুন করেছে। ভারত এবং ভুটানও দ্বিগুনের কাছাকাছি নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা খুব একটা বাড়েনি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক নারী-পুরুষ ”বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করো” ”সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” ”বাঘ আমার অহংকার, রক্ষার দায়িত্ব সবার” ”সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ করো” ”সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করো” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

Previous Post

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৬%

Next Post

বান্দরবানে অস্বচ্ছলদের রিক্সা দিলেন মন্ত্রী বীর বাহাদুর

Next Post
বান্দরবানে অস্বচ্ছলদের রিক্সা দিলেন মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবানে অস্বচ্ছলদের রিক্সা দিলেন মন্ত্রী বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB