কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২৬ ডিসেম্বর ২৩ খ্রি. তারিখ মঙ্গলবার দুপুর ১২:০০টায় ‘কক্সবাজার অঞ্চলে পর্যটন ও বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘কক্সবাজার অঞ্চলে পর্যটন ও বাংলাদেশের অর্থনীতি’ বিষয়ে বক্তৃতা রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূইয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা সুলতানা। উদ্বোধনী বক্তব্য রাখেন সি বি আই ইউ’র বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
সেমিনারে আলোচনায় অংশ নেন সি বি আই ইউ’র ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, এছাড়া আরো বক্তব্য রাখেন আই কিউ এসি’র ডিরেক্টর, ব্যবসায় প্রশসান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রাজিদুল হক এবং হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কিবরিয়া ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতার বিষয়ে দুইজন উপাচার্য প্রয়োজনীয় আলোচনা করেন।
হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বিবি সাহেরার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







