পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।
এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকাসহ অন্যান্য বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, ৬৭ মিলিমিটার।







