শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সমুদ্র সৈকতে নিখোঁজ তৌহিনের সন্ধান মিলেনি

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
0 0
সমুদ্র সৈকতে নিখোঁজ তৌহিনের সন্ধান মিলেনি
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫) সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পরও তার কোনো সন্ধান মিলেনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি।

১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ৩ বন্ধু উদ্ধার হলেও নিখোঁজ হন তৌহিন।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব আলম বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত নিখোঁজ তৌহিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে জোয়ার-ভাটা হিসেব করে সাগরতীরে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার কাজ চলমান রাখে।

কিন্তু কোথাও পাওয়া যায়নি। এমনকি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও খুরুশকুলে জেলেদের বলা হয়েছে; তৌহিনের সন্ধান পেলে জানানোর জন্য। এখনো আমরা তার সন্ধানে সৈকত এলাকায় অবস্থান করছি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সৈকতে নিখোঁজের পর থেকে তৌহিনের সন্ধানে আমরা আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Previous Post

লাশ নিয়ে নানা নাটকীয়তা, দুইদিনে দাফন হয়নি মালেক মাঝির লাশ

Next Post

চকরিয়ায় ২১৫০০ পরিবার পাচ্ছে টিসিবি পণ্য, বিক্রি শুরু

Next Post
চকরিয়ায় ২১৫০০ পরিবার পাচ্ছে টিসিবি পণ্য, বিক্রি শুরু

চকরিয়ায় ২১৫০০ পরিবার পাচ্ছে টিসিবি পণ্য, বিক্রি শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB