শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পর্যটন মেলা ও বীচ কার্নিভালের উদ্বোধন আজ

বিশেষ প্রতিবেদক by বিশেষ প্রতিবেদক
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
0 0
পর্যটন মেলা ও বীচ কার্নিভালের উদ্বোধন আজ
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির আয়োজনে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্ণিভালের পর্দা উঠছে আজ ২৭ সেপ্টেম্বর।

পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত পর্যটন মেলাকে উপজীব্য করে হোটেল ভাড়ায় ৫০-৬০ শতাংশ, রেস্তোরাঁয় ১০-১৫ শতাংশ, স্থলপথে গাড়ি ও আকাশ পথে বিমান ভাড়াসহ মেলায় যুক্ত পর্যটন অনুষঙ্গ ৪৯ আইটেমে ১৬টি পণ্যে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। পর্যটনের স্বার্থে বিশাল এ আয়োজন সুন্দরভাবে সমাপ্ত করতে সবার প্রতি আহবান জানান সংশ্লিষ্টরা।

মেলা উপলক্ষে সাতদিন ছাড় ঘোষণা করা হলেও তারকা হোটেল ওশান প্যারাডাইস নিয়েছে ব্যতিক্রমি উদ্যোগ। মেলার স্টল হতে সংগ্রহ করা ভাউচারে পুরো অক্টোবর মাসেই মেলায় দেয়া ছাড়ের সুযোগ ভোগ করতে পারবেন পর্যটক ও দর্শনার্থীরা।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহি ম্যাজিন্ট্রেট সৈয়দাজাদী মাহবুবা মনজুর মুনা জানান, গত মৌসুমের চেয়ে জমকালো আয়োজনে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবারো কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল হচ্ছে। ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যে- নানা আয়োজনে শুরু হবে ২৭ সেপ্টেম্বরের সকাল।

তিনি বলেন, সৈকতের লাবণী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ কার্যালয় ও বীচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য অফিসের সামনে গড়া হচ্ছে আকর্ষণীয় মঞ্চ। সড়কের দু’পাশে বসানো হয়েছে দু’শতাধিক স্টল।

মেলা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, সৈকতে ঘোড়ার বহর, বীচ বাইকসহ ঐতিহ্য প্রদর্শনীর পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে বিভিন্ন স্লোগানে প্ল্যাকার্ড নিয়ে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। এবারে নতুন যোগ হচ্ছে বিচ ম্যারাথন। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত নানা আয়োজনের উৎসব থাকছে।

মেলা আয়োজন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, কক্সবাজারকে উৎসবে মাতোয়ারা রাখতে মেলা উপলক্ষে ইতোমধ্যে হোটেল-মোটেল রিসোর্টে ৫০-৬০ শতাংশ এবং রেস্তোঁরায় ১০-১৫ শতাংশ ও কক্সবাজারগামী বিমান ও দূরপাল্লার বাস কর্তৃপক্ষও মূল্যছাড়সহ বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে।

এডিএম জানান, একদিকে বিশাল সাগর, আরেকদিকে সবুজ পাহাড়, মাঝখানে প্রায় ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের পিচঢালা মেরিনড্রাইভে কক্সবাজার নৈঃস্বর্গিক সৌন্দর্যের শহর। আকাশ থেকে এ তিনের সম্মিলন অপরূপ। যা নিজে না দেখলে মিস করা হবে।

পাহাড়-সমুদ্র ও প্রকৃতির মিতালির সৌন্দর্য স্বল্প খরচে অবলোকনে পর্যটক ও স্থানীয়দের জন্য চালু হচ্ছে ‘বার্ডস আই ভিউ’ নামে হেলিকপ্টার রাইড সার্ভিস। চাহিদার ভিত্তিতে সারা বছরই সচল রাখার উদ্যোগ চলছে।

Previous Post

কক্সবাজারে নিরাপত্তার লক্ষ্যে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং

Next Post

৫১৭ যাত্রী নিয়ে সেন্টমার্টিন ছেড়ে গেল জাহাজ

Next Post

৫১৭ যাত্রী নিয়ে সেন্টমার্টিন ছেড়ে গেল জাহাজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB