শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সংসদে অংশগ্রহণ বৃদ্ধিতে নারী এমপিদের বিশেষ আইন প্রণয়নের আহ্বান

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৩১ মে ২০২৪
0 0
সংসদে অংশগ্রহণ বৃদ্ধিতে নারী এমপিদের বিশেষ আইন প্রণয়নের আহ্বান
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে নারী সংসদ সদস্যরা একটি আলাদা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এক্ষেত্রে তাঁরা নির্বাচনে সাধারণ আসনে নারী প্রার্থীদের জন্য জন তহবিল গঠনের একটি আইন চান। এজন্য সংসদে একটি বেসরকারি বিল উত্থাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও এক মতবিনিময় সভায় জানানো হয়। আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক শেয়ারিং মিটিংয়ে নারী নেত্রীরা এসব দাবি তুলে ধরেন।

ইউএসএআইডি‘র অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় “নারীর জয়ে সবার জয়” ক্যাম্পেইনের অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্তমান ও সাবেক সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে বৃহস্পতিবার ঢাকায় একটি অভিজাত হোটেলের হলরুমেএ মতবিনিময় সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন সংরক্ষিত আসনের বর্তমান ও সাবেক এমপি অংশগ্রহণ করেন। নারী প্রার্থীদের নানা চ্যালেঞ্জ তুলে ধরে তাঁরা বলেন, রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য নারীদের অর্থের অভাব রয়েছে, দলীয় বরাদ্দেও পুরুষ সহকর্মীদের থেকে তারা পিছিয়ে। এক্ষেত্রে পাবলিক ফান্ডিং ব্যবস্থা দলগুলোকে সাধারণ আসনে আরও বেশি নারীদের মনোনয়ন দিতে উৎসাহিত করবে।

এজন্য নারী সংসদ সদস্যরা ভবিষ্যতের নির্বাচনে সরকারি তহবিলের পক্ষে সংসদে একটি প্রাইভেট মেম্বারস বিল উত্থাপন করার পরিকল্পনা করছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে নারীদের জন্য তহবিল ও প্রার্থীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান যাতে নারী রাজনীতিবিদদের জন্য একটি সমতাপূর্ণ অবস্থা নিশ্চিত করা যায়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এই মতবিনিময় সভাটি পুর্বের একটি আলোচনার ধারাবাহিকতা, যেখানে জাতীয় সংসদের স্পিকারের উপস্থিতিতে নারী সংসদ সদস্যরা এ বিষয়ে বিল উত্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. আবদুল আলিম সভায় বেসরকারি বিলের একটি খসড়া উপস্থাপন করেন। তিনি জানান, বিভিন্ন দেশে জেন্ডার নির্দিষ্ট সরকারি তহবিল ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সেসব দেশে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বেড়েছে এবং প্রার্থী ও নির্বাচিতদের মধ্যে লিঙ্গ ভারসাম্য তৈরি করেছে। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক এমপি রওশন আরা মান্নান বেসরকারি বিল উত্থাপনে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বলেন, নারী সদস্যদের এই উদ্যোগটি বাংলাদেশে রাজনীতিতে নারীদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড এবং অধিকতর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। এই পথচলায় তিনি পুরুষ সহকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিলের খসড়াটি জাতীয় সংসদের স্পিকার এবং সংসদীয় স্থায়ী কমিটিসহ প্রধান অংশীজনদের সাথে শেয়ার করা হবে জানিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস বলেন, এ ইস্যুতে দীর্ঘমেয়াদী অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে যাতে জনসাধারণের মধ্যে ঐক্যমতের সৃষ্টি হয় এবং সংসদের ভেতরে- বাইরের পুরুষ সহকর্মীসহ অন্যান্যদের সমর্থন পাওয়া যায়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন আরমা দত্ত, মাহফুজা সুলতানা মলি, দ্রৌপদী দেবি আগরওয়ালা, শাহিদা তারেক দীপ্তি এবং আশরাফুন নেছা। দলের সাবেক এমপিদের মধ্যে ছিলেন সেলিনা জাহান লিটা, শিউলি আজাদ, এবং এডভোকেট শামীমা শাহরিয়ার। ছিলেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সাবেক এমপি রওশন আরা মান্নান। এছাড়া দুই দলের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদের নারী নেত্রীরা আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএসএআইডি’র পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম চৌধুরী প্রমূখ।

চকো/জে

Previous Post

আরসার কাছে অস্ত্র বিক্রিকারী ৩ যুবক অস্ত্রসহ আটক

Next Post

রোহিঙ্গারা যত দ্রুত ফেরত যায়, তা আমাদের জন্য মঙ্গল: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
রোহিঙ্গারা যত দ্রুত ফেরত যায়, তা আমাদের জন্য মঙ্গল: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা যত দ্রুত ফেরত যায়, তা আমাদের জন্য মঙ্গল: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB