শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শিশুতোষ সাহিত্য সাময়িকী “সাহিত্যকলি” হিজরী নববর্ষ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ৩১ জুলাই ২০২৩
0 0
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

“সত্যের পথে সাহসের সাথে কলম চলবে অবিরাম” প্রতিপাদ্যে সাহিত্যের ছোট্ট কাগজ “মাসিক সাহিত্যকলি” হিজরি নববর্ষের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। ১৪৪৫ হিজরি সনের সূচনাপর্বেই নবতর আমেজে হাজির হলো সাহিত্য সাময়িকীর ৮ম সংখ্যা।

হিজরি সন, সীরাতে নবভী স., আলোকিত মনীষা, ইসলামী স্থাপত্য, আত্মজৈবনিক সাক্ষাৎকার, দিনলিপি, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা, কবিতা-ছড়া, গ্রন্থালোচনা, আলোকিত শিক্ষাঙ্গন, মাদ্রাসা ও সাহিত্য সংবাদসহ গুরুত্বপূ্র্ণ বিষয়াদী নিয়ে নবীন-প্রবীণের লিখনী দিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি।

সোমবার (১২ মুহররম, ৩১ জুলাই) পড়ন্ত বিকেলে রামু কলঘর বাজারস্থ কাজী অফিসে অনাড়ম্বরভাবে মাসিক সাহিত্যকলির নতুন এ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদগ্ধ লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক ও সম্ভাবনাময়ী একঝাঁক নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ সাহিত্যায়োজন হয়ে উঠে অনেক প্রাণবন্ত।

মাসিক সাহিত্যকলি’র উপদেষ্টা সম্পাদক, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা লেখক, শামসুল হক শারেক। তিনি বলেন, সাহিত্যের ছোট্ট কাগজ “সাহিত্যকলি” নবীন লিখিয়েদের একটি আশাজাগানিয়া প্লাটফরম। ইসলামের শাশ্বত সৌন্দর্য উপস্থাপন এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় সম্ভাবনাময়ী এ সাহিত্য প্রকাশনা নবীনদের অগ্রযাত্রায় প্রেরণাদীপ্ত প্রতীক হিসেবে কাজে আসবে।

সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কবি, প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, প্রবীণ আলিম মাওলানা মোস্তাক আহমদ, রামু লম্বরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, রামু লেখক ফোরামের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও পুষ্পকলির নির্বাহী সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, মুবাল্লিগ মাওলানা আব্দুল গফুর, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচি ফুলের আসর বিভাগীয় সম্পাদক মুহাম্মদ নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সম্পাদনা সহযোগী শফিকুল ইসলাম, হাফেজ সাঈদ হোসাইন, ব্যস্থাপনা সহযোগী আব্দুল্লাহ মাহমুদ, নবীন লিখিয়ে বোরহান মাহমুদ, আহমদ বিন শফী, আবরার বিন মনির, কামরুল ইসলাম মুছা প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপদেষ্টা সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, সাহিত্যাঙ্গনে আমাদের আদর্শিক অভিযাত্রাকে গতিময় করার লক্ষে বপিত স্বপ্নের বীজ এ সাহিত্যকলি। সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিশুতোষ এ প্রকাশনাকে সমৃদ্ধ করার জন্য বিজ্ঞজনদের সুচিন্তিত মতামত, শুভানুধ্যায়ীমহলের সুপরামর্শ, দু’আ ও আন্তরিক সহযোগিতা কাম্য।

প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদের পরিচালনায় মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Previous Post

অতি আত্মবিশ্বাস ও অহংকার ধ্বংস করছে ভারতীয় ক্রিকেটারদের: কপিল দেব

Next Post

কক্সবাজার সফররত রাষ্ট্রপতির সাথে বিচার বিভাগের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

Next Post
কক্সবাজার সফররত রাষ্ট্রপতির সাথে বিচার বিভাগের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার সফররত রাষ্ট্রপতির সাথে বিচার বিভাগের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB