শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শপথ নিয়েছেন চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর,

এম.জিয়াবুল হক by এম.জিয়াবুল হক
বুধবার, ৬ অক্টোবর ২০২১
0 0
শপথ নিয়েছেন চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর,
0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী কক্সবাজারের চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডের তিন নারী কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত ৯জন সহ ১২জন কাউন্সিলর আনুষ্ঠানিক শপথ নিয়েছেন।

মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান এনডিসি চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। এসময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথমে শপথ নিয়েছেন চকরিয়া পৌরসভার নির্বাচিত বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। পরে শপথ গ্রহন করেন ১.২.৩ সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশেদা বেগম, ৪.৫.৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান, ও ৭.৮.৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। সাধারণ আসনের ১নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এম নুরুস শফি, ২নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম হিমু, ৩নম্বর ওয়ার্ডের ইফতেখারুল ইসলাম হানিফ, ৪নম্বর ওয়ার্ডের জাফর আলম কালু, ৫নম্বর ওয়ার্ডের ফোরকানুল ইসলাম তিতু, ৬নম্বর ওয়ার্ডের আবদুস সালাম, ৭নম্বর ওয়ার্ডের নুরুল আমিন, ৮নম্বর ওয়ার্ডের মুজিবুল হক মুজিব এবং ৯নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিন।

একইদিন চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর ছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভা এবং ফেনী জেলার সোনাগাজী পৌরসভার নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে চকরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী ২১৪৯০ ভোট পেয়ে বিশাল ব্যবধানে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। এছাড়াও সংরক্ষিত আসনে ৩জন নারী কাউন্সিলর ও সাধারণ আসনে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়। গত ২৬ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট প্রকাশিত হয়।

দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহন শেষে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী সাংবাদিকদের বলেন, পৌরবাসি সবার সঙ্গে মিলে মিশে চকরিয়া পৌরসভাকে উন্নয়নয়ের মাধ্যমে সাজাতে চাই। বিগত পাঁচ বছর পৌরসভার মেয়র হিসেবে সাধারণ মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিয়েছি। কী ভাবে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে হয় তা অনুধাবন করেছি।

তিনি বলেন, চকরিয়া পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ^াস রেখেছেন। সরকারের উন্নয়ন অভিযাত্রার পক্ষে রায় দিয়েছেন। নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সেইজন্য পৌরবাসির কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনের আলোকে সরকারি বেসরকারি সবধরণের নাগরিক সেবা নিশ্চিতে পৌরবাসির কাছে বদ্ধপরিকর থাকবো।

Previous Post

রামুতে উদ্যোক্তাদের মৌলিক দক্ষতা উন্নয়ন কর্মশালা

Next Post

সামগ্রিক শিক্ষা কার্যক্রমের পরিবর্তন চান ইউএসটিসি’র বিশেষজ্ঞরা

Next Post
সামগ্রিক শিক্ষা কার্যক্রমের পরিবর্তন চান ইউএসটিসি’র বিশেষজ্ঞরা

সামগ্রিক শিক্ষা কার্যক্রমের পরিবর্তন চান ইউএসটিসি’র বিশেষজ্ঞরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB