বান্দরবান জেলার লামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ২২ ফেব্রুয়ারি (বুধবার) দিনব্যাপী মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা আবু মুসা ফারুকী, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল,
সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন ও জসিম উদ্দিন কোম্পানী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।







